somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতের সঙ্গে যোগাযোগ চাইছে কোণঠাসা জামাত

১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই প্রথম ভারতকে পাশে পাওয়ার বার্তা দিল বাংলাদেশে কোণঠাসা জামাতে ইসলামি ।
ধানমণ্ডির একটি বাড়িতে বসে জামাতে ইসলামির অ্যাসিস্যান্ট সেক্রেটারি জেনারেল আব্দুর রজ্জাক জানালেন, "ভারতে আমাদের নেতিবাচক ভাবমূর্তি রয়েছে। সেখানকার সরকার বা সমাজের সঙ্গে যোগাযোগ করার কোনও সুযোগই পাওয়া যায় না। আমেরিকা-ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকলেও, নয়াদিল্লি আমাদের জন্য দরজা বন্ধ করে রেখেছে। ভারত-বাংলাদেশ সম্পর্কের খাতিরে সমস্ত বিষয় নিয়ে আমরা ভারতের সঙ্গে কথা বলতে চাই।" রজ্জাকের কথায়, "ভারতে যাওয়ার জন্য গত পাঁচ বছর ধরে এখানকার হাই কমিশনের কাছে আবেদন জানাচ্ছি। কিন্তু কোনও সাড়া পাইনি।"

দলের প্রধান (আমির) মতিউর রহমান নিজামি, সেক্রেটারি জেনারেল আলি আহ্সান মুজাহিদ-সহ চার-চার জন শীর্ষ নেতা একাত্তরে মানবতা-বিরোধী আপরাধের আসামি। এখন তারা জেলবন্দি। বিচার এড়াতে বাকিরা অনেকেই গা-ঢাকা দিয়েছেন। জামাতের মুখপাত্র হিসেবে এখন যিনি কাজ করছেন, সেই আব্দুর রজ্জাক (যিনি কাদের মোল্লার আইনজীবীও ছিলেন) তাৎপর্যপূর্ণভাবে এমন একটি সময়ে এই বার্তা দিচ্ছেন, যখন বাংলাদেশ জুড়ে চলা সন্ত্রাস ও নাশকতার পুরোভাগে রয়েছে জামাতেরই কর্মীরা! বিএনপি-জামাত জোটের পিছনে পশ্চিম বিশ্বের অনেক দেশের মদত থাকলেও নয়াদিল্লি তাদের জন্য দরজা বন্ধ রেখেছে। ভারতের নিরাপত্তার প্রশ্নে জামাত একটি বড় চ্যালেঞ্জ। কারণ নয়াদিল্লির দাবি, জামাত নেতৃত্বের জঙ্গি-সংস্রবের হাজার-একটা প্রমাণ তাদের হাতে রয়েছে। তবে ভারতে সন্ত্রাস পাচারের অভিযোগ মানতে নারাজ রজ্জাক। তার কথায়, "এ সব অপপ্রচার।"

ঘটনা হল, ধারাবাহিক হিংসার মধ্যেও বিরোধীশূন্য ভাবে পরবর্তী সরকার গঠন আওয়ামি লিগের কাছে এখন শুধু সময়ের অপেক্ষা। নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ হবে দেশে শান্তি ফিরিয়ে আনা ও রাষ্ট্রপুঞ্জ-সহ আন্তর্জাতিক মহলকে পাশে পাওয়া। জামাত-বিএনপি জোটও মরিয়া হয়ে দেশ অচলের পথে নেমেছে। আমেরিকা বা ইউরোপকে পাশে পেলেও আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতিতে ভারত যে এখনও তাদের দূরের দেশ সে কথা স্পষ্ট। তবে আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নে ভারতের ভূমিকা অস্বীকার করা জামাতের পক্ষেও এখন আর সম্ভব নয়। বিশেষত, সরকার যখন সিদ্ধান্ত নিয়েছে দ্রুত যুদ্ধপরাধীদের ফাঁসি দেওয়ার পাশাপাশি নিরাপত্তা বাহিনীকে জামাত-বিরোধী অভিযানেও নামানোর। সাতক্ষীরায় ইতিমধ্যেই এই অভিযান শুরু হয়েছে। সিদ্ধান্ত হয়েছে বগুড়া, জয়পুরহাট, নীলফামারি, চট্টগ্রাম, রাজশাহিতেও এই অভিযান হবে।

আদালতের নির্দেশে রেজিস্ট্রেশন বাতিল হয়েছে জামাতের। এই পরিস্থিতিতে তারা যে খুবই অসুবিধায় পড়েছেন, রজ্জাকের কথাতেই তা স্পষ্ট। তার অভিযোগ, "কোথাও ১৫ জন মিলে বৈঠক করলেই পুলিশ গ্রেফতার করছে। ইসলামি বইপত্রও সঙ্গে রাখা যাচ্ছে না। কোথাও অনুষ্ঠান করতে পারছি না।" কিন্তু নাশকতার অভিযোগ অস্বীকার করতে পারছেন না এই জামাত নেতা। রজ্জাকের কথায়, "দলের যুবশক্তিকে কখনও কখনও আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। কিন্তু বাংলাদেশের পুলিশ ঠিকমতো আচরণ করলেই হিংসা কমবে। আর নির্বাচনের নামে প্রহসন চললে, আন্দোলনও চলবে।"

তবে ভারতের কাছাকাছি আসার জন্য যতই বার্তা দিন রজ্জাক, হাসিনা সরকারের কর্মকাণ্ডের জন্য তার দল এখনও ভারতকেই দোষারোপ করে চলেছে। নিজেদের মুখপত্রে জামাত এমন অভিযোগও তুলছে এই সরকারকে সামনে রেখে বাংলাদেশকে উপনিবেশ বানানো ভারতের লক্ষ্য। ভারতবিরোধী জিগিরের এ বিষয়টি অস্বীকার করেননি রজ্জাক। তবে তার যুক্তি, ভারতের কাছে প্রত্যাশা না-মেটারই ফলশ্রুতি এই সব অভিযোগ। বড় প্রতিবেশী দেশ হিসেবে ভারতের কাছে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক।

- See more at: Click This Link
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×