somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মা এর কাছে খোলা চিঠি - ০১-জুলাই-২০১৩

০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মা তোমার কি মনে আছে সেদিন তোমার কাছে আমি ১০০০ টাকা চেয়েছিলাম যা দিয়ে আমি একটা মাইক্রোফোন কিনতে পারি গান গাওয়ার জন্য। বাবার চাকরি ছিল না। কত কস্ট করে এক টাকা দুইটাকা করে তুমি পয়সা জমিয়ে সেই টাকা তুমি হাসিমুখে আমাকে দিয়েছিলে। এরকম ভাবে আমার কতই না আবদার তুমি পুরন করেছিলে। মা তোমার কি মনে আছে সময়টা ১৯৯১ সাল হবে আমি খুবই ছোট বিছানা বসে ছিলাম তুমি আমার পায়ে জুতার ফিতা বাধার সময় বলেছিলে আমি যদি এখন মেলায় যাই তাহলে ফিরে এসে তোমাকে পাব না। কারন তুমি সিনেমা দেখতে যাবে । তারপরও আমি জোড় করে মেলায় গিয়ে ফেরত এসে সারা বাসায় তোমাকে খুজে না পেয়ে কান্না জুড়ে দিয়েছিলাম, তারপর তোমাকে মোকলেস ভাই নিজে গিয়ে সিনেমা থেকে ফেরত নিয়ে এসেছিল। ৩০ মিনিট এর মত সেদিন তুমি না আসা পর্যন্ত আমি কেদেছিলাম। তুমি আসলেই তোমাকে দেখতে পেয়ে আমি রাগে দু:খে পেসাব করে দিয়েছিলাম তোমার কোলে - তার পর থেকে আমি তোমাকে ছেড়ে কখোন দুরে যেতাম না, এমন কি স্কুলে গেলেও আমি তোমাকে আমার ক্লাস রুমের পাশে দাড়া করিয়ে রাখতাম, তোমার কি মনে আছে মা?

মা তোমার কি মনে আছে তুমিই আমাকে প্রথম রাস্তা পার হতে শিখিয়েছিলে, মিরপুরের ঐ রাস্তাটাতে আমার মত শিশু কে পিশে ফেলার মত যন্ত্র দানব গুলোক পাশ কাটিয়ে কিভাবে রাস্তাটা পার হতে হয় তা তুমি শিখিয়েছিলে - আমি তখন কতটা অসহায় ছিলাম।
মা তোমার কি মনে আছে ক্লাস ৭ পর্যন্ত আমি তোমার কাছে পরতাম, তুমি বকা দিতে কিন্তু মারতেনা।

মা তোমার কি মনে আছে সেই ছোট বেলায় এক শীতের রাতে আমি বিছানাতে পিশু করে দিয়েছিলাম তুমি রাগ করে আমাকে রাত দুইটার দিকে ঝড়ের মধ্যে তিন তলার গেট খুলে বাইরে বের করে দিয়েছিলে, মা আমি সেদিন বড় অসহায় ছিলাম তাই তোমার উপর রাগ করে নিচে নেমেগিয়েছিলাম, কিছু পর যখন তুমি আমায় খুজতে আবার দড়জা খুললে খুব রাগ হয়ে ছিলো তোমার উপর তাই তুমি ডাকলেও আমি উত্তর দিয়েছিলাম না। তার পর তুমি নিচে নেমে এলে আমি দেখেছিলাম তুমি ভয় পেয়েছিলে, আমায় নিয়ে গেলে আবার আদর করতে করতে -

আমি যখন কলেজে পরতাম তখণ আমার চুল অনেক বড় ছিল তুমি বলেছিলে আমার চুল গুলো অনেক সুন্দর। আমি যখন সকাল বেলা ঘুমিয়ে থাকি তখণ তুমি এসে আমার চুল নাড়তে।

আমি কতটা অসহায় ছিলাম মা, তোমাকে বলে বুঝাতে পারবনা আমি খুবি অসহায় ছিলাম। আমি তোমাকে ছেড়ে যেদিন বিদেশে এসেছিলাম সেদিনো তোমার চোখে পানি ছিলো। তুমি নাকি অনেক কেদে ছিলে তা অনেক পরে আমার আপুরা আমাকে বলে ছিল।

২০০০ সালের শেষদিকে একবার কে যেন আমাকে মারতে বাসায় এসেছিল আমি বাসায় ছিলাম না। তোমাকে আমাকে মারবে বলে হুমকি দিয়েছিল- তুমি "রাম দা" নিয়ে তাকে ভয় দেখিয়েছিলে আর বলে ছিলে আমার ছেলের যদি কিছু হয় তোকে দু-টুকরা করবো ।

২০০৮ এ আমি যখন বলেছিলাম আমি একটা মেয়েকে পছন্দ করি তখন তুমিই একমাত্র আমার সাপোর্টার ছিলে, তারপর থেকে কতই না কস্ট দিয়েছিলাম তোমায় আমি ।
অনেক পর হয়ে গেছিলাম আমি বিয়ের পর তাইনা। বউ ভক্ত হয়ে গেছিলাম তাইনা।
তাই তো আমাকে ফাকি দিয়ে চলে গেলে গো মা। কেন গেলে গো মা, ও মা এ বুকে বড় কস্ট মা, তোমার শেষ চেহারাটাও আমাকে দেখতে দিলে না গো মা। মাগো অনেক কস্ট হচ্ছে মা তোমার জন্য, আজ কটা দিন আমি প্রতি রাতে তোমাকে দেখি, ঘুম ভেঙে গেলে আর কিছু ভাল লাগে না,অফিস লান্চটাইমে যখন একটু চোখ বুজি মা বিশ্বাস করো আজ কটা দিন স্বপ্নে আমি তোমাকে দেখি, আমার দুখি মা আমি বড় অসহায় মা।

মা আজ আমি আমার জীবনের সব চেয়ে অস হায় সময় অতিক্রম করছি, মাঝে মাঝে মনে হয় আমার চেয়ে অসহায় এ দুনিয়াতে কেই নাই। মা আমি আর শক্তি পাই না, আর জোড় পাইনা পায়ে যে একটু দাড়িয়ে থাকি, মা গো তোমাকে বড় দরকার এখন আমার...মাগো আমার খুব কাদার প্রয়োজন কিন্তু কাদতে পারি না। এই লৌহমানবটা কিভাবে কাদবে বল - সবাই তো আমার বাইরের আবরনের দিকে তাকিয়ে আছে - সবাই তো জানে মা আমি অনেক শক্ত একটা মানুষ। কিন্তু আমার ভেতরে বয়ে চলছে নিজের উপর প্রতিশোধের নদী, জানিনা এ নদের পানি আমাকে কোথায় নিয়ে যাবে। মা তোমাকে আজ বড় প্রয়োজন, তুমি আমাকে একটু শান্তি এনে দাও।
মা গো আল্লাকে বল আমাকে মাফ করে দিতে, মা গো আর সয্য হচ্ছে না, একটু আল্লাকে বল না আমায় মাফ করে দিতে, আমি যে আর পারছি না শক্ত থাকতে।
মা একটু আমার কাছে আসো না আমি একটু কাদবো তোমায় জরিয়ে, এই লৌহ মানবটা শুধু তোমার সামনেই কাদতে পারে তোমার কাছেই সে ছোট বাবু হতে পারে। মা ,,,, এবিপদ থেকে আমায় উদ্ধার কর মা - আমি যে আর পারছি না - আর পারছি না।
একটু কাদতে সাহায্য কর মা, আমি ভিতরে যে জমে যাছ্ছি, একটুও শান্তি পাই না, আমাকে বাচাও মা আমি বাচতে চাই, মা ওরা আমাকে বাচতে দিবেনা, আমাকে মেরে ফেলবে - ওমা গো তুমি কইগো মা, আমাকে বাচাও অন্তত আমার সন্তানের জন্য হলেও আমাকে বাচতে হবে মা, তোমার রেহানের জন্য আমাকে বাচতে হবে,
তুমি একটু আল্লাহ কে বলে দাও মা আমাকে মাপ করে দিতে, একটু বল না আমার উপর এ আজাব খুলে মুক্ত করে দিতে । আমি আর পারছি না মা। একটু সাহাqয্য কর মা...।

উপর থেকে নেমে আসো আমায় একটু সাহায্য কর যাতে আমি একটু কাদতে পারি তোমার কোলে শুয়ে মা..........। আমায় খালি হাতে তুমি ফেরাবে না মা আমি জানি তুমি আসবেই আমার কাছে -

ইতি -
তোমার ছেলে রোহান


১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×