somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোন একজনের ছেড়া ডায়রী থেকে -

০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এক কথায় ‘ভাল ছেলে’ বলতে গেলে যা যা বোঝায়, অভীক-কে দেখে আমার তেমনটাই মনে হল। সুদর্শন, ব্রাইট, পড়াশুনায় তুখোড়, চাকরি ছেড়ে ব্যবসার পসার জমানো সংসারী অভীক তবে কেন একা?‘অনেক অল্পবয়স থেকেই বাবা আর মা হঠাৎ একসঙ্গে অসুস্থ হয়ে পড়ায় আমার বারো বছরের ছোট ভাইকে এক্কেবারে ছোটবেলা থেকেই আমি নিজে হাতে মানুষ করি। আজও যদি কোনও সদ্যোজাত বাচ্চাকে দেখাশোনার ভার আমার ওপর দেওয়া হয় আমি খুব ভাল করে তা করতে পারব। আমার ছোটবেলা থেকে কলেজ পুরোটাই খেলা, কিছুটা পরিবারের দায়িত্ব আর বই নিয়ে কেটে গেছে। আলাদা করে প্রেম, শরীর এগুলো নিয়ে তখন মাথা ঘামাইনি।

কলেজে প্রথমবার একটি পরীক্ষায় আমি সেকেন্ড হই, সেদিন বুঝি আমি আমার সবচেয়ে কাছের বন্ধুর প্রেমিকাকে ভালবেসেছি। সেইটা আমাকে খুব নাড়া দিয়েছিল। ওরা দুজনেই আমার খুব বন্ধু ছিল। প্রথমটায় নিজেকে সামলাতে সময় লাগলেও পরে ঠিক করলাম ওদের দুজনকেই এই কথাটা জানিয়ে রাখব। আসলে তখন ওদের অনেক ক্ষেত্রেই এড়িয়ে চলতাম। আমার মনের খবর ওদের জানার কিছুদিন পরেই দেবলীনা আর দীপঙ্করের বিয়ে হল। কিন্তু ওদের কিছু আচরণের জন্যে আমি ওদের থেকে দূরে সরলাম। আসলে আমার খুব কাছের মানুষ যারা তারা কেমন তাই নিয়ে আমার কিছু নিজস্ব ধারণা আছে। দীপঙ্কর দেবলীনার বাবার সুপারিশে খুব বড় একটা চাকরি জোটাল, দেবলীনা নানান বিষয়ে অকারণ মিথ্যে বলতে শুরু করল আমায়। আমি কাজে ডুবলাম, বাবা হঠাৎ চলে যাওয়ায় বড় ছেলের দায়িত্ব পালনে জীবনে ব্যস্ত হলাম। বাঙালির ছেলে ভাল চাকরি ছেড়ে ব্যবসায় নামলাম।

ব্যবসার বাড়বাড়ন্তে মা চেপে ধরলেন বিয়ের জন্যে, প্রেম তো আর হয়ে ওঠেনি অ্যারেঞ্জ ম্যারেজে রাজি হলাম’। অভীককে থামালাম, জিজ্ঞেস করলাম ‘কেমন মেয়ের চাহিদা ছিল তোমার? আসলে দেখাশোনার বিয়েতে তো মেয়ে কেমন চাইয়ের একটা লম্বা ফর্দ থাকে’। অভীক কেবল হেসে বলল, ‘আমি ঘটনাটা বলি, তাহলেই বোঝা যাবে আমার কী চাহিদা ছিল। মা দেখে আসার পরে যে মেয়েটিকে আমি দেখতে যাই সে মেয়েটির নাম জুন। বিএইচইউ-তে পড়াশুনা করা কল সেন্টারের চাকরি ছেড়ে কলকাতায় ফেরা শ্যামবর্ণের সাদামাটা একটি মেয়ে, সোজাসুজি বললে সুন্দরী নয়- এই মেয়েকেই বিয়ে করব বলে ঠিক করলাম। আমার পরমা সুন্দরী মায়ের যদিও একটু খুঁতখুঁতানি ছিল কিন্তু সেটা খুব একটা জোরালো হয়নি।

তিন চার বার পাবলিক প্লেস-এ দেখাশোনার পর আমাদের বিয়ে হল। তৃতীয় রাতে যখন জুনকে আমি আদর করতে গেলাম দেখলাম কেমন এক অদ্ভুত গলায় ও ওর মা-কে ডাকতে আরম্ভ করল। আমি থামলাম। তারপরের রাতে ঘুম ভেঙে চমকে উঠলাম! দেখলাম মধ্যরাতে জুন আমার গায়ের ওপর এক ভয়ঙ্কর ভঙ্গিতে কী সব মন্ত্র আওড়ে যাচ্ছে, ওকে জানতে চাওয়ায় ও বলেছিল আমার মঙ্গলকামনায় ওর এই উদ্ভট নিশি অভিযান। মেনে নিলাম। ভেবেছিলাম ওকে বুঝতে সময় লাগবে। দ্বিরাগমনে গেলাম ওদের বাড়ি। ও একরাশ হাসি ছড়িয়ে ওর আলমারি খুলে ওর গয়না ভর্তি বাক্সগুলো আমায় দেখাতে থাকল। আর বলতে শুরু করল ওর কলেজের এক প্রেমিকের কথা যে প্রায় গায়ের জোরেই এক বিয়েবাড়িতে ওকে মাথায় সিঁদুর আর হাতে হিরের আংটি পরিয়ে তার মায়ের সব গয়না জুনের কাছে দিয়ে গেছে। নামি মাফিয়ার ছেলে তো তাই ভয়ে তাকে না বলা যায়নি। আমি শুনলাম, আর লক্ষ্য করলাম বিয়ের আগের আড্ডায় জুন আমায় এসব কিছুই বলেনি।

আমি যদিও ওর বিয়ের আগের প্রেম কাহিনি নিয়ে খুব একটা চিন্তিত ছিলাম না। কিন্তু আমার চিন্তায় ভয় জন্মাতে শুরু করল তখন, যখন দেখলাম আমার মায়ের অনুপস্থিতিতে আমাদের ছোটবেলার গীতামাসির মুখের ওপর খাবারের থালা ছুঁড়ে দিয়ে তাকে অপমান করছে, আমার সঙ্গেও তেমনভাবে একাত্ম বোধ করতে পারছে না। আমি কিছু বোঝার আগেই ওই একদিন সব বুঝিয়ে দিল আমায়।

ওর অনুরোধেই আমাদের বাড়ির বন্ধুদের পার্টিতে আকণ্ঠ মদ খেয়ে জুন মাঝরাতে আমার ওপর ঝাঁপিয়ে পড়ে। আমার ঘুমন্ত ভাই-ও ওর এই অস্বাভাবিক, অস্বস্তিকর, অশ্লীল মন্তব্য আর প্রহার থেকে নিস্তার পায়নি।

সেদিন রাত্রেই আমি ডিভোর্স ফাইল করার সিদ্ধান্ত নিই। আমার গায়ে জুনের নখের দাগ দেখেও ওর পরিবার আমাদের ওপর ৪৯৮ ধারায় মামলা চালায়। আমার জীবনটা বদলাতে থাকে। তিরিশ দিনের বিয়ের জন্যে তিন বছরের মামলায় বিপর্যস্ত হই আমি, আমার পরিবার। বধূহত্যার দাগি আসামী, চোরাকারবারি- এদের পাশে বসে দিনের পর দিন আমায় কোর্টে হাজির থাকতে হয়েছে। আমার পড়াশুনা, শিক্ষা, প্রতিষ্ঠা সবকিছুকে ফুরিয়ে দিয়েছিল মেয়েদের সুরক্ষার নামে তৈরি করা এই ৪৯৮ ধারা। রাস্তা দিয়ে চললেও মনে হত সব্বাই জানে আমার এই ভয়ানক কাহিনি কথা। পাড়ার লোকে জানে কীভাবে আমার প্রাক্তন স্ত্রী আইন অনুযায়ী নিজের জিনিস নিয়ে যাওয়ার অছিলায় আমাদের বাড়ির জলের গ্লাস থেকে মাদুর কোনও কিছুই রেখে যায়নি। আমার উকিলের কথা মতো আমরা কেউ-ই সেদিন বাড়িতে ছিলাম না। ফিরে এসে দেখি বাড়ি ফাঁকা। মাটির ভাঁড়ে, কাগজের ঠোঙায় রুটি সবজি খেয়ে মায়ের পুরনো শাড়ি বিছিয়ে আমরা সেই রাত কাটাই’।

v-n.jpg‘তাই বলে আর কাউকে ভালবাসবে না? সঙ্গ করবে না? এ কেমন ধারা’? প্রশ্ন ছুঁড়ে দিই অভীকের সজল নয়নে। ‘না্হ। কাজ, বেড়ানো, বন্ধু, আড্ডা আর আমার এক পোষ্যকে নিয়ে বেশ আছি। অনেক অনেক দেশ বেড়াব, মজা করব আর দারুণ সব কাজ করব। তবে বাচ্চা নেওয়ার খুব ইচ্ছে ছিল, সে তো আর হবে না। সিঙ্গল ফাদারের তো কোনও কনসেপ্ট নেই। যেন কেবল মেয়েরাই একা বাচ্চা মানুষ করতে পারে’।

অভীক খুব কবিতা পড়ে। ওর সঙ্গে কথা বলে মনে হল ওর এক প্রিয় কবি যেন ওর জন্যেই রেখে গেছেন এই শব্দধারা-

এসো গো, বধির করো । আমি কিছু শুনতে চাই না আর ।
ও পাতাবাহার,
নিন্দা-বাহবা’র এই চড়াই-উৎরাই ভেঙে কতদূর পৌঁছয়, মানুষ ?
এসব আর ভাল্লাগে না । বসে পড়ি । চুপ থাকি ।
ভবিষ্যতে পাতায় পাতায় তুমি আরও কী কী রং আনবে ভাবো -
আমি তার শোভা দেখে যাব ।

৭টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×