দেশের প্রথম চলন্ত ওভার ব্রিজ নির্মিত হচ্ছে বনানীতে 

উ-মাই-গড
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সংলগ্ন বনানী ১১ নম্বর সড়কে তৈরি হচ্ছে দেশে প্রথম চলন্ত সিঁড়ির (এস্কেলেটর) ফুট ওভারব্রিজ। পথচারীদের সুবিধায় এ উদ্যোগ নিয়েছে সরকার। তবে এ চলন্ত সিঁড়ি পরীক্ষামূলকভাবে তৈরি করা হচ্ছে। ভালো সাড়া ও ফলাফল পাওয়া গেলে নগরীর অধিকাংশ সিঁড়িকে এ সেবার আওতায় নিয়ে আসা হবে বলে জানা গেছে।পথচারীকে আর পায়ে হেটে ফুট ওভারব্রিজে উঠানামা করতে হবে না। যে সব পথচারীরা ফুট ওভার ব্রিজ ব্যবহার করতে অনিহা দেখায় তারাও স্বাচ্ছন্দে ব্যবহার করবে এ ফুট ওভার ব্রিজ।
কোনোমতে সিঁড়িতে কাছে পৌঁছাতে পারলেই স্বাচ্ছন্দে পার হওয়া যাবে রাস্তার এপার-ওপার। চলন্ত সিঁড়ির ফলে বৃদ্ধ ও প্রতিবন্ধিরাও অনায়াসে এ ফুট ওভার ব্রিজ দিয়ে উঠানামা করতে পারবে।
দৈর্ঘ ও প্রস্থে সাধারণ সিঁড়ির মতোই ওঠা নামার সিঁড়ি থাকবে। এ চলন্ত সিঁড়ি ভোর ৬টা থেকে রাত ১২টা অবধি একটানা চালু থাকবে। যদি বিদ্যুৎ চলে যায় তাহলে জেনারেটরের ব্যবস্থা থাকবে। দক্ষিণ সিটি করপোরেশন থেকে জানা গেছে, পরীক্ষামূলকভাবে এটি চালু করা হচ্ছে। জনগণের সাড়া পাওয়া গেলে পরে এ সংখ্যা আরো বাড়ানো হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ কুদরত উল্লাহ বলেন, পরীক্ষামূলকভাবে বনানীতে একটি চলন্ত সিঁড়ি তৈরি হচ্ছে। আগামি মাসে এটি জনসাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হবে।
বিশ্বব্যাংকের অর্থায়নে মোট ২৩টি ফুট ওভার ব্রিজ তৈরির পরিকল্পনা আছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০টি এবং উত্তরে ১৩টি। উত্তরের ১৩টি ফুট ওভার ব্রিজের মধ্যে একটি হচ্ছে চলন্ত সিঁড়ির ফুট ওভারব্রিজ।
বনানী সৈনিক ক্লাব সংলগ্ন এ চলন্ত সিঁড়ির ফুট ওভার ব্রিজ তৈরি করা হচ্ছে। মে মাসে এ ফুট ওভার ব্রিজের কাজ শুরু হয়েছে। সিঁড়ির কাজ শেষ হতে আরো একমাস সময় লাগবে। এ উদ্যোগের মাধ্যমে ঢাকার অব্যবহত ফুট ওভার ব্রিজগুলোকে এ প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে বলে জানা গেছে।
চলন্ত সিঁড়ির ফুট ওভার ব্রিজ তৈরির কাজে নিয়োজিত আছে ছয়জন। এদের মধ্যে প্রধান সোহেল রানা। তার সহযোগী আকরাম খান, সেলিম রানা, ইউসুফ, আলামিন এবং মিঠুন মোল্লা।
দু থেকে আড়াই কোটি টাকা খরচ করে এটা তৈরি করা হচ্ছে। এ ধরণের ফুট ওভার ব্রিজ মালয়েশিয়া, চীন ও সিঙ্গপুরে দেখা যায়। সরকার যেন এসব রক্ষাবেক্ষণ করে। এ সিঁড়ির ফলে বৃদ্ধ ও বয়স্করা সিঁড়ি ব্যবহার করতে পারবেন।
তবে তার আগে দেখতে হবে এটা পথচারীদের মধ্যে কেমন সাঁড়া ফেলে। ভালো সাঁড়া পেলে সব ফুট ওভার ব্রিজের আওতায় নিয়ে আসার পরিকল্পনা আছে বলেও তিনি জানান।
চলন্ত ফুট ওভার ব্রিজসহ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মোট ২৩টি ফুট ওভার ব্রিজ বিশ্বব্যাংকের তত্ত্ববাধানে তৈরি করা হচ্ছে। সাধারণ সিঁড়ি তৈরি করতে লাগে ২ কোটি টাকা। আর চলন্ত সিঁড়ি তৈরিতে সব মিলিয়ে ২ কোটি ৫০ লাখ টাকা খরচ হয়
Click This Link
১৭টি মন্তব্য ১৭টি উত্তর
আলোচিত ব্লগ
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।