somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিক্স ফিফটিন (৬.১৫) টু জার্নি বাই বাস @ বিরম্বনা অব ৫ মিনিটের বেশী ঘুম:|

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সকাল ৫.৪০ থেকে ৫.৫৭ পর্যন্ত মিনিমাম ৬ বার এলার্ম দেয়া থাকে আমার ঘড়ি আর মোবাইল মিলে।একটা একটা করে বাজে আর আমি একবার করে তাকায় আবার ঘুমাই। এই করে করে লাস্ট ৫.৫৬ পর্যন্ত ঘুমাই। লাস্ট এলার্মটা একদমি বিচ্ছিরি/:)। ঠিক যেমনটা লাস্ট লস্ট ইন দি টাইম মানে শেষ বারের মত সময় হারিয়ে যাবার মত। কিন্তু আজ সকালটা ছিল একে বারে ভিন্ন। শনি ভর করেছিল :-*।

আমার অফিসের লাস্ট বাস ছেড়ে যায় সকাল ৬.২৫ এ। আজ যখন ঘড়ির দিকে দেখছিলাম তখন চোখদুটো একটু বড় বড়ই হয়ে গেল। একি ৬.১৪ বাজে যে। এখন? একলাফে কম্বোলকে বেশিবল দিয়ে ধাক্কা দিয়ে তুলে দুই পা মেঝেতে ফেলে এক হাতে কম্পুটারের ভাঙা কেসিং এর উপর থেকে টুথপেস্ট আর ব্রাশ নিয়ে লাইট জালিয়ে টিভি অন করে দেখি ৬.১৬ হয়ে গেছে। এবার দরজার হাতল ঘুড়িয়ে দরজা খুলে পায়ে সেন্ডেল গজিয়ে ঘসতে ঘসতে খস খস আওয়াজ তুলে সোজা বাথরুমের আয়নায় নিজের উদ্ভব চেহারায় আবিস্কার করি। নিজেকে দেখেই নিজেই থমকে যাই আরে! এটা কে? লম্বা চুলের অধিকারী হওয়ায় চুল গুলোও নিজেকে আইন্স্টাইন দেখাতে সাহায্য করে।

এবার ১ মিনিট চলে যায় শুধু মাত্র ব্রাশ করতে।ঠিক যেন পেপসুডেন্টের এ্যাডের মত এ্যা এ্যা করে ব্রাশ করি তারপর পেছনের বাথটবে দাড়িয়ে শাওয়ারে ১-২ মিনিটে গোছল সেরে গামছা চিড়সাথী;)। দৌড়ে রুমের সামনে গিয়ে জুতোর র‌্যাক থেকে এক হাতে জোড়া জুতো নেই অন্য হাত দিয়ে দরজা খুলেই ভিজা গায়েই পান্ট পরি। পরে দেখি আন্ডার প্যান্টটা মিসিং:D তাই আবার প্যান্টখুলে মিসিং টাকে কিসিং করে জামা জুতা পরলাম। দেখি ৬.২১ হয়ে গেছে যাহ গাড়ি তো ৬.২৫ এ- ব্যাটা ড্রাইভার মোস্তফা (মিশরি) একদম টাইম টু টাইম গাড়ি ছেড়ে যায়। আর আমার ঘর থেকে গাড়ির স্টান্ডতক যাবার জন্য অন্তত মিনিমাম ৫ মিনিট লাগে। আজও মিস হবে বোধহয়। এরপর মোবাইল দুটো ডান পকেটে বাম পকেটে সিগারেটের প্যাকেট আর চাবির রিং আর মোজার মধ্যে লাইটার। ব্যাস ঘরজা লাগিয়ে ঘড়িতে দেখি ৬.২৩ হয়ে গেছে।

ড্রামবিটের হাহ সরি - হার্ডবিটের স্পস্ট শব্দ শুনতে পারছি। একদৌড়। একদৌড়ে গাড়ির ২০০ মিটারের মধ্যে পৌছালাম উদ্দেশ্য ব্যাক মিররে নিজের খোমাটা হাজির করার কারন তাহলে মোস্তফা একটু ওয়েট করবে। কিন্তু একি মোস্তফা দেখি গাড়ি গেয়ারে ফেলে টান দিয়েছে:((। আশা গুড়ে বালি হয়ে গেল। একটু এগুতেই যেন ভাগ্য নিজেকে ফিরে পেল মনে হল। ব্যাটা মোস্তফা আমাকে বোধহয় ব্যাক মিররে দেখেছে ফলে গাড়ি ব্যাক গেয়ারে পেছনে আনছে:|। ঘড়ির দিকে তাকালাম দেখি ৬.২৬ হয়ে গেছে। মানে আমি এখানে মাত্র তিন মিনিটে পৌছালাম। নিজেকে কেমন যেন জেমস বন্ড ০০৭ মনে হল :P।

যাই হোক। গাড়িতে উঠেই এবার চোখ ছানাবড়া। পুরা গাড়ির লোকজন আমার দিকে বড়বড় চোখ করে তাকিয়ে আছে। যেন মনে হচ্ছে হয়ত আমি কোন বড় অপরাধী যেমন খুনী বা আমি প্যান্ট ছারাই আন্ডার প্যান্ট আর টাই পরেই বাসে এসে উঠেছি। সামনে সিটের একজন পেশায় আমাদের প্রজেক্ট ম্যানেজারে ড্রাইভার তো বলেই বসলো মুদির মুদির ( আরবিতে মুদির বড়লোকদের বলে ) বলে চেচিয়ে উঠলো B-)। কিন্তু এসবের কোনকিছুই আমার দৃস্টি আকর্ষন করতে পারলো না কারন চেয়ার একটাও খালি খুজে পাচ্ছিলাম না।

কিন্তু তিন নাম্বার সিটের মাত্র একজন লোক বসা ছিল। বাংলাদেশী । নাম হুমায়ুন কাদের সাহেব। যদিও তাকে 'কেকে' নামেই সবাই বেশী ডাকে। কি মনে করতেছেন হুমায়ুন কাদের তো হবে এইচকে তবে এই কে কে কেন? হাহাহা। বলে দিচ্ছি। ইনি আমাদের একবন্ধুর কাকা হন। তাই উনাকে অনেকেই কাকা ডাকেন। কাদের কাকা মানে 'কেকে' - বোঝা গেছে ব্যাপারটা। যদিও আমি ভাই বলেই সম্মোধন করে থাকি। যাই হোক আমি কিন্তু একটা জিনিস বুঝতে পারছিনা পুরা বাসের সব ছিট ভরে গেল আর উনার টা কেন খালি। তারপরেও আর কিছু না ভেবে পাশে গিয়ে বসে পরলাম।

তিনসিটের চেয়ার। উনি মাঝখানে বসে ছিলেন। আমার অস্তিত্ব টের প্যায়ে একটু সরে বসলেন। আমিও বসে ভাবছি কোন কারন তো অবশ্যই থাকবে। বেশীক্ষন আর অপেক্ষা করতে হল না। কারনটা পেয়ে গেলাম। আমার ঠিক মাথার উপরি বাসের এসির আউটকন্ট্রোলার ভাঙা। হুর হুর করে ঠান্ডা বাতাস আসছে। এখন কি করবো। এখন তো বসেই পরেছি। উঠে তো যেতে পারবো না। সবাই কি বলবে বোকা বোকা। আর উঠে যে যাবো বাসে তো একটা সিট ও খালি নেই। অগত্যা ওখানে ২৫ মিনিট কিভাবে কাটাবো তার ইন্তেজাম করতে লাগলাম।

একবার এদিকে তো আরেক বার ওদিকে ঘাড় ঘুড়িয়ে নানা ভাবে চেস্টার ফল পেলাম সেটা হল আগামী দিন থেকে আর কোন দিনও ৫.৪০ বাজার পর ৫ মিনিটের বেশী ঘুমাবো না। কানে ধরলাম আর মনে মনে বললাম আল্লাহ এ যাত্রায় আমারে এই সক্কাল বেলার ঠান্ডা ঠাডা থেকে বাচিয়ে দেও। কাজ হলনা। যত বাসে স্পিড বাড়ছে মনে হল ঠান্ডাও বাড়ছে। আর ওদিকে 'কেকে' উনি তো গন্ধরাজ হ্যারিকেন তেল মাথায় দিয়ে ঘুমাচ্ছে।

একটু চেপে বসলে আমি ঠান্ডা থেকে হয়ত কিছুটা হলেও বাচতে পারতাম। সিকিউরিটি চেকিংক এ যখন পৌছালাম আমি তো পুরা বরফX(। কোন রকমে গলে গিয়ে বাস থেকে নেমে চেকিং পার করে অফিস। ব্যাস। সরাসরি কিচেন। একটা ক্যারামেল ফ্লেভার্ড কেক (যা আমার প্রতিদিনের পছন্দের) নিয়ে কিচেনে বসে খেতে লাগলাম। মনে মনে পন করলাম " আমি শপথ করিতেছি যে আমি দেশের সার্থ রক্ষা ও ...........। আর এও শপথ করেতেছি যে বাস টাইমের অন্তত ৪৫ মিনিট আগে ঘুম থাকে উঠবো।

এরি মাঝে 'কেকে' এসে হাজির। উনি সিধা বেসিং এর কাছে গিয়ে নিজের গ্লাসটা ধুতে ব্যাস্ত। এর মাঝে অফিসবয় আসলো। ও আসলে বাইরে ছিল চা বিতরনের কাজে।ওদিকে কাদের ভাই ও ব্যাস্ত আর এছাড়া অত্তন্ত ভদ্রলোক তিনি। প্রতিদিনিই সকাল বেলা আমি এভাবেই এখানে বসে কেক আর চা খাই, উনিও আসেন আর নিজের গ্লাস মেজে নিয়ে নিজের রুমে চলে যান। পেশায় দক্ষ টেলিফোন অপারেটর। বিদেশে বাংলাদেশী টেলিফোন অপারেটর হওয়া চাট্টিখানি ব্যাপার না। ইংরেজি ভালো জানতে হয়। উপস্থ্যিত বুদ্ধি সহ স্মার্ট আর এক্টিভ থাকতে হয়।

তো ভাই সাহেব দেখি আজ মাজতেছেন তো মাজতেছেনেই। আজকে মাজা আর শেষ হয় না। প্রত্যেকটাদিনি অফিসে এসে নিজের গ্লাস নিজের হাতে মাজলেও টাইমিংটা কিন্তু ১-২ মিনিটের বেশী হয়না । আজ দেখি পাক্কা ৫ মিনিট পার হয়ে গেছে আর এখনো উনি মেশিন চালাতে ব্যাস্ত। আমার খাওয়া হয়ে গেছে। তার পরেও বসে আছি। দেখলাম যে উনি উনার গ্লাস ধুবার পরে ওখানে রাখা প্লেট কাপ এসবও ধুয়ে দিচ্ছেন। দেখে আমি আর বসে থাকতে পারলাম না। একটু র‌্যাগিং করার জন্য উদ্দত হলাম। বললাম ভাই কি আগের কাম ছাইড়া দিয়া এই কাম লইছেন। কথাটা বলে না আমি নিজেই লজ্জিত হলাম। উনি বল্লেন না ভাই প্রতিদিন সকালেই একটা ভালো কাজ করতে চাই। আজ গ্লাস ধুতে এসে এখানে ব্যাবহিত কাপ্লেট দেখে হাত লাগালাম। অন্তত আজকের ভালকাজটা তো করতে পারলাম।।

আমার মন থেকে তার জন্য অজান্তেই সালাম বের হয়ে গেল। আসলেই আমরা সবাই যদি প্রতিদিন একটা ভালো কাজ করার মন মানসিকতা নিয়ে ঘুম থেকে উঠি তাহলে আমার দেশে ১৬ কোটি জনগন কতগুলো ভালকাজ করতে পারবো চিন্তা করুন। 'কেকে' যদি দেশ থেকে দুরে থেকে নিজ দেশের কলিগকে সাহায্য করতে পারে তাহলে আমরা নিজ দেশে থেকেও কেন তা করতে পারি না। কেন একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলের সাহায্যে এগিয়ে আসতে পারিনা।কেন আমরা আমাদেরি প্রতিবেশীদেরি খুন করি বা তাদের মেয়েদের ধর্ষন করি বা তাদের ছেলেদের জন্য মরন নেশা আমদানি করে তাদের হাতেই তুলে দেই। আরে ! আমরা সবাই তো বাংলাদেশী।

বাংলাদেশী ছাড়া তো কোন পাকিস্তানি নেই যে তাদের সাথে আমাদের শত্রুতা। নিজেরা নিজেদের শত্রু কিভাবে, কবে থেকে, কি কারনে, কত দিন থেকে? কেন কেন কেন ? আমরা আসলে সব পারি। শুধু পারি না দৃস্টি ভংগি বদলাতে যেমনটা পেরেছেন আমাদের হুমায়ুন কাদের ভাই। নিজের অজান্তেই তার দিকে স্যালুট দিলাম। আর গর্বো করলাম তিনিও আপনার বা আমার মত মানুষ হয়েও একটু আলাদা মন মানসিকতার একজন বাংলাদেশি বলে।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×