somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ কেমন সমাজে আমরা বাস করছি ? এর কি কোন প্রতিকার নেই -?

০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টঙ্গীতে চাঞ্চল্যকর হোটেল ব্যবসায়ী সাইফুল হত্যা মামলায় নিহত সাইফুলের স্ত্রী নূর জাহান আক্তার টুম্পা ও তার প্রেমিক রকিকে জিজ্ঞাসাবাদের পর হত্যাকান্ডের মূল রহস্য বেরিয়ে আসছে।

ফেইস বুকে রকির সাথে সাইফুলের স্ত্রী টুম্পার পরিচয় ও পরকিয়া প্রেমের জের ধরেই এ হত্যাকান্ড ঘটে বলে পুলিশের জিজ্ঞাসাবাদে টুম্পা ও তার প্রেমিক রকি স্বীকার করেছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় টঙ্গী থানায় গাজীপুর জেলা পুলিশ সুপার আব্দুল বাতেন সাংবাদিকদের উদ্দেশ্যে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান।

পুলিশ সুপার টঙ্গী থানায় সাংবাদিকদের চাঞ্চল্যকর সাইফুল হত্যকান্ডের অগ্রগতি ও ঘটনার সাথে জড়িত নিহতের স্ত্রীসহ ৩ জনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন। তিনি তাদের কাছ থেকে এ নৃশংস হত্যাকান্ডের গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের কথা জানান। পুলিশ সুপার আব্দুল বাতেন বলেন, ফেস বুকের মাধ্যমে অনৈতিক সম্পর্কের কারণেই সাইফুলকে স্ত্রী টুম্পা ও কথিত প্রেমিক রকিসহ (২২) তার সহযোগিদের নিয়ে নিজ বাসায় হত্যা করেছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরো জানান, গত শনিবার রাত ১০টার দিকে টঙ্গী থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিহতের স্ত্রী টুম্পার কথিত প্রেমিক রকিকে মানিকগঞ্জের সিংগাইর থেকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী নিহত সাইফুলের স্ত্রী টুম্পা ও এক সহযোগীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। সাইফুল হত্যাকান্ডের রহস্য উদঘাটনের বিষয়টি জানান দিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে পুলিশের পক্ষ থেকে আসামীর দেয়া একটি লিখিত বক্তব্য সাংবাদিকদের পড়ে শুনানো হয়। এ বক্তব্যে জানা যায়, কথিত প্রেমিক রকির পরামর্শে তার স্বামী সাইফুলকে হত্যা করা হয়।

লিখিত বক্তব্যে আরো জানা যায়, হত্যার দুই মাস পূর্বে হোটেল ব্যবসায়ী সাইফুল ৫দিনের জন্য গ্রামের বাড়ি নোয়াখালী গেলে ওই দিন রাত ১১টার সময় টুম্পা রকিকে ফোনে তার বাসায় আসতে বলে। পরে রকি সারা রাত বাসায় থেকে সকাল ৭টায় বাসা থেকে বাহির হয়ে যায়। ওই রাতেই সাইফুলকে হত্যার পরিকল্পনা করা হয়। সে অনুযায়ী গত ৩ সেপ্টম্বর সন্ধায় তার নিজ ফ্ল্যাটের শয়ন কক্ষে ঘুমন্ত অবস্থায় স্ত্রী টুম্পা ও কথিত প্রেমিক রকির ভাড়াটে সন্ত্রাসী দিয়ে হত্যা করে সাইফুলকে। পর দিন তড়িঘড়ি করে সাইফুলের শশুর আমজাদ হোসেন কৌশলে টুম্পাকে বাদী করে টঙ্গী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। যদিও এ হত্যা মামলার বাদীর ব্যাপারে যথেষ্ট সন্দেহের দেখা দিয়েছিল।

এদিকে থানায় পুলিশের সংবাদ সম্মেলন করার সময় এলাকাবাসী সাইফুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে থানা ও স্টেশন রোড এলাকায় বিক্ষোভ মিছিল করে।
উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর রাতে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকার তৃপ্তি হোটেলের মালিক মৃত হাজী আব্দুল মালেক মিয়ার ছেলে ব্যবসায়ী সাইফুল ইসলামকে স্ত্রী টুম্পা ও তার প্রেমিক রকি ভাড়া করা সন্ত্রাসীদের দিয়ে হত্যার পর তার লাশ লাগেজে ভরে টঙ্গীর মুদাফা এলাকায় রাস্তার পাশে ফেলে যায়।

Click This Link

২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×