ঘটনা ৩
তারপর থেকে যার উপরেই তাকাচ্ছি, তাদের মাথায় একটা ঘড়ি দেখতে পাচ্ছি
ঘড়ি এভাবে ঘোরে ১, ২, ৩, ৪....। কিন্তু সবার মাথার উপর যা দেখছি সেখানে পেছন থেকে ঘুরছে
মানে ৯৯, ৯৮, ৯৭..... এভাবে।
যেন শুন্যের কোঠায় আসলেই সে চলে যাবে।
ঘটনা ২
ঘড়িটা আমার স্ত্রীর মাথায় ১৩, ১২, ১১ দেখাচ্ছে
আমার সন্তানের মাথায়ও ৯৯, ৯৯.৯, ৯৯.৮ দেখাচ্ছে
আবার বাবার দিকে তাকালাম তার মাথায়ও দেখলাম ১৭, ১৬, ১৫
আর মায়ের মাথায় দেখলাম - ০ ০ ০ (শুন্য)
কোথা থেকে শাফিন যেনো দৌরে আসলো ওর মাথায় ৬৯, ৬৮, ৬৭
বারান্দায় গিয়ে দাড়িয় টেরের দোকানে বসা টাকু ওয়ালা লোকটির ২, ১, ০
হটাৎ পেছন থেকে একটা ট্রাক এসে ঐ টাকু আংকেলটার মাথা থেতলে দিয়ে গেলো।
ঘটনা ১
'ড্যান' সদা হাস্য শিষ্ট সুখি একজন মানুষ।
কর্মের সুবাদে ২০১৪ তে আমি 'এ্যলপাইন ড্যাচলান্ডে' কর্মরতের সুবাধে পরিচয়।
বন্ধুত্ব বলবো না তবে ক্লাইন্ট - বায়ারের সম্পর্কের বাইরে আমাদের আরেকটি পরিচয় ছিলো আমরা দুজনেই গিটারিস্ট হবার স্বপ্ন দেখতাম একসময়। আর স্বপ্নই আমাদের এমন কাছে নিয়ে এসেছিলো যা বলে বোঝানো সম্ভব নয়।
তিনি ছিলেন মাত্র ৩৮ বছর বয়সের মানুষ।
এই তো আজ সকলেও ফোনে কথা হলো।
দুপুরে খবর পেলাম তিনি নেই।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




