somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবনে সুখের জন্য ৮৫টি প্রমাণিত বিষয় জেনে রাখুন

৩০ শে জুন, ২০১৪ বিকাল ৪:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্যক্তিগত জীবনে সুখের জন্য আমরা অনেকেই নানা প্রচেষ্টা গ্রহণ করি, যা আদতে কোনো কাজ করে না। আবার এমন কিছু বিষয় রয়েছে, যা আপনার সুখ বাড়িয়ে দেবে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার। এ লেখায় পাচ্ছেন, ৮৫টি বিষয়, যা অনুশীলন করলে আপনার সুখের মাত্রা অনেক বেড়ে যাবে।
১. আকর্ষণীয় খাবারের ছবি আঁকুন। এটি আপনার মন ভালো করবে।
২. আপনার বেডরুম গুছিয়ে রাখুন।
৩. আপনার ভয়গুলোকে একটি কাগজে লিখে রাখুন। এরপর তা একটি খামে ভরে সিল করে দিন।
৪. এখন যে কাজটি করছেন, তাতেই মনযোগ দিন।
৫. যৌনতায় গুরুত্ব দিন।
৬. যৌনসঙ্গীর প্রতি বিশ্বস্ত থাকুন।
৭. ধর্মীয় প্রতিষ্ঠানে স্বেচ্ছাসেবকের কাজ করুন।
৮. প্রাণী পুষুন। পোষা প্রাণীর সঙ্গে খেলুন।
৯. একটি সৃজনশীল মুহূর্ত বেছে নিন, যা আপনাকে আনন্দ দেয়।
১০. বেশি করে হাসুন।
১১. হাসির অভিনয়ও অনেক সময় ভালো কাজ করে।
১২. শারীরিক অনুশীলন করুন।
১৩. বেশি করে আলিঙ্গন করুন।
১৪. কৃতজ্ঞতা প্রকাশ করুন।
১৫. গান শুনুন।
১৬. যোগাসন বা ইয়োগা করুন।
১৭. ধর্মীয় কাজে সময় দিন।
১৮. নিজের যথাসম্ভব উজ্জ্বল ভবিষ্যৎ কল্পনা করুন।
১৯. নীল রঙে নিজেকে সাজান।
২০. হাত ধরুন।
২১. ট্রাজিক কোনো সিনেমা দেখুন (যেমন টাইটানিক)।
২২. দ্রুত কোনো শব্দছক সমাধান করুন।
২৩. শুধু সুগন্ধ নয়, দুর্গন্ধও গ্রহণ করুন।
২৪. এক কাপ কফি পান করুন।
২৫. অস্বাস্থ্যকর খাবার খাওয়া বন্ধ করুন।
২৬. আধঘণ্টা হাঁটুন।

২৭. ছুটির পরিকল্পনা করুন।
২৮. ছুটি উপভোগ করুন।
২৯. আনন্দ করুন।
৩০. শরীর ম্যাসেজ করুন।
৩১. ঘরের বাইরে যান।
৩২. বেশি করে মাছ এবং চিংড়ি খান।
৩৩. মজার জন্য কোনোকিছু পড়ুন।
৩৪. ঘন ঘন মোবাইল ফোন ও স্মার্টফোন চেক করা বাদ দিন।
৩৫. মজার কোনো শো দেখুন। দেখতে পারেন ফাস্ট-ফরওয়ার্ড করেও।
৩৬. খারাপ অবস্থার কথা ভাবা বাদ দিন।
৩৭. সঙ্গীকে সন্তুষ্ট করুন।
৩৮. সদ্য সেঁকা রুটির সুগন্ধ নিন।
৩৯. খেলাধূলা করুন। খেলায় মেতে উঠুন।
৪০. শপিংয়ের আনন্দ উপভোগ করুন।
৪১. রাতে ভালো একটা ঘুম দিন।
৪২. তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন।
৪৩. সকালেই বিছানা ঠিক করুন।
৪৪. তাড়াতাড়ি নাস্তা খান।
৪৫. দিনে সাতবার খাওয়ার অভ্যাস করুন।
৪৬. সাগরের পারে একবার অন্তত পানাহার করুন।
৪৭. মজার কিছু খাওয়ার জন্য একটু ছুটি নিন।
৪৮. ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়ায় সময় দেওয়া কমান।
৪৯. প্রতিদিন অন্তত তিনটি ভালো কাজ করুন।
৫০. অন্তত ২০ মিনিট শারীরিক পরিশ্রম করুন।
৫১. প্রতিদিনের অগ্রগতি লিপিবদ্ধ করুন।
৫২. প্রতিদিন টিভির সামনে দেওয়া সময় কমিয়ে আনুন।
৫৩. সোজা হয়ে বসার অভ্যাস করুন।
৫৪. একই সঙ্গে আশাবাদী ও বাস্তববাদী হয়ে উঠুন।
৫৫. বিবাহিত না হলে বিয়ে করে ফেলুন।
৫৬. প্রতি বছর একটি নির্দিষ্ট অংকের আয়ের লক্ষ্য নির্ধারণ করুন।
৫৭. সন্তান না থাকলে নিয়ে নিন।
৫৮. অসাধারণ বাবা বা মা হয়ে ওঠার পরিকল্পনা করুন।
৫৯. সন্তান থাকলে তাকে উপেক্ষা করবেন না।
৬০. সন্তানকে যত্ন নিয়ে খাওয়ান।
৬১. চাকরি না থাকলে তা জোগাড় করার জন্য সর্বশক্তি নিয়োগ করুন।
৬২. অন্তত ১০ জন ভালো বন্ধু জোগাড় করুন।
৬৩. আপনার উচ্চাকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করুন।
৬৪. কাজ, বন্ধুত্ব কিংবা সম্পর্কের ক্ষেত্রে একটি অবস্থান গ্রহণ করুন।
৬৫. বাবা-মায়ের সঙ্গে মজবুত সম্পর্ক গড়ে তুলুন। তাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ান।
৬৬. নিজের যা আছে, তাই নিয়ে সন্তুষ্ট হোন।
৬৭. যথাসম্ভব কম কথাতেই কাজ সারুন।
৬৮. ভালো অভিজ্ঞতাগুলো স্মরণ করুন, বাজেগুলো ভুলে যান।
৬৯. বড় দুই-একটা আনন্দের বদলে অনেকগুলো ছোট আনন্দের পেছনে ব্যয় করুন।
৭০. পণ্যের বদলে অভিজ্ঞতার জন্য অর্থ ব্যয় করুন।
৭১. মজার অভিজ্ঞতার জন্য ব্যয় করুন।
৭২. সুখী মানুষকে নিজের আশপাশে রাখুন।
৭৩. নিজের বদলে অন্যদের পেছনে অর্থ ব্যয় করুন।
৭৪. নতুন কোনো দক্ষতা অর্জন করুন।
৭৫. অন্যদের সঙ্গে নিজের তুলনা বাদ দিন।
৭৬. কর্মক্ষেত্রের সঙ্গে বাসস্থানের দূরত্ব কমিয়ে আনুন।
৭৭. অনেক ছবি তুলুন।
৭৮. সবচেয়ে ভালো বিষয়টিই রাখুন দৃষ্টিতে। ভালো সময়ের কথা চিন্তা করুন।
৭৯. বাজে সময়ের কথা চিন্তা করুন গোলাপি রঙের কাঁচের পেছন থেকে।
৮০. গসিপ বিষয়ে সতর্ক হোন।
৮১. শুধু সুখী হওয়ার চেষ্টা বাদ দিন।
৮২. বাড়ির দৈনন্দিন কাজ করুন।
৮৩. প্রযুক্তিগত কিংবা শিক্ষায় কাজ করুন।
৮৪. ভবিষ্যৎ বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গী গ্রহণ করুন।
৮৫. কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হোন। জ্ঞানার্জন অব্যাহত রাখুন।


সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৪ বিকাল ৪:১০
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল্লাহ ইসলামপন্থীদের ক্ষমতা দেন না কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫



সূরাঃ ৩ আলে-ইমরান, ২৬ নং আয়াতের অনুবাদ-
২৬। বল হে সার্বভৈৗম শক্তির (রাজত্বের) মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) প্রদান কর এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) কেড়ে... ...বাকিটুকু পড়ুন

২০ বছর সামহোয়্যারইন ব্লগে: লেখক না হয়েও টিকে থাকা এক ব্লগারের কাহিনি B-)

লিখেছেন নতুন, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪২



২০২৬ সালে আরেকটা ঐতিহাসিক ঘটনা ঘটেগেছে একটু আগে।

ব্লগার হিসেবে ২০ বছর পূর্ন হয়ে গেছে। :-B

পোস্ট করেছি: ৩৫০টি
মন্তব্য করেছি: ২৭০৭২টি
মন্তব্য পেয়েছি: ৮৬৬৭টি
ব্লগ লিখেছি: ২০ বছর... ...বাকিটুকু পড়ুন

ড. ইউনুস কে প্রাণঢালা শুভেচ্ছা

লিখেছেন অপলক , ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪৯




অনেকেই ভেবেছিল, তত্বাবধায়ক সরকার থেকে ড. মোহাম্মদ ইউনুস স্যার সরে যাবেন না। ক্ষমতার লোভ ছাড়া অত সহজ না। জুলাই ২৪এর আন্দোলনের পর দেশে যে ভয়ঙ্কর অবস্থা ছিল, সেখানে... ...বাকিটুকু পড়ুন

এনসিপি: বাংলাদেশের রাজনীতিতে নতুন উদীয়মান শক্তি ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৫০


২০২৬-এর ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল যখন বের হলো, তখন দেশের রাজনৈতিক মহলে একটা চাঞ্চল্য পড়ে গেল। জাতীয় নাগরিক পার্টি: যাদের আমরা এনসিপি বলে ডাকি—প্রথমবারের মতো নির্বাচনে নেমে ৩০টা... ...বাকিটুকু পড়ুন

প্রথমেই বিএনপির যে কাজগুলো করা জরুরি

লিখেছেন শ্রাবণধারা, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:৪৬


বিএনপির প্রথম কাজ হলো তারা যে “অত্যাচারী” নয়, তা মানুষের কাছে প্রমাণ করা। "ক্ষমতাশালী" মানে যে ডাকাতি, লুটপাট এবং মাস্তানির লাইসেন্স পাওয়া নয়, এটা নিশ্চিত করা। এর জন্য তাদের... ...বাকিটুকু পড়ুন

×