somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাশিয়া চীন পাকিস্তান : গঠিত হচ্ছে ত্রিভুজ শক্তি!

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্ব আবারো Bipolar World হতে চলেছে। একদিকে রাশিয়া, চীন, পাকিস্তান ও কয়েকটি পূর্ব এশীয় রাষ্ট্র অন্যদিকে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও তার এশীয় জোট। এটি এক খুশির সংবাদ। কিন্তু যে দেশগুলো এখনো ঠিক করতে পারেনি কোন পক্ষে থাকবে তার জন্য আশঙ্কার।

বিশ্বের চলমান রাজনীতির দিকে নজর দিলেই স্পষ্ট হবে, রাশিয়া চীন ও পাকিস্তানের মধ্যে সম্পর্কে নতুন মোড় এসেছে। যা গরম যুদ্ধের মধ্যে একটি শীতল অবস্থান তৈরি করেছে।

এদিকে চীন ও পাকিস্তানের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক বেশ পুরনো। চীন বরাবরই পাকিস্তানের জন্য সহানুভূতিপ্রবণ। আর এই দুই দেশের জন্যই চির প্রতিদ্বন্দ্বি ভারত। এদিক থেকেও দুই দেশের মধ্যে আলাদা সম্পর্ক বিদ্যমান। বরং ইস্যুটি চীন পাকিস্তানের সম্পর্ক দৃঢ় রেখেছে। চীন তো বেশ কয়েক বছর ধরে পাকিস্তানে বাণিজ্য খাতে বিনিয়োগ করছে। আর চীনের কাছে অস্ত্র ক্রয়ের সবচেয়ে বড় ক্রেতা পাকিস্তান। চলতি সময়ে পাকিস্তান চীনের কাছে ৫২০টি ডুবো জাহাজ কেনার বিষয়ে চুক্তি সম্পন্ন করেছে। এসব মিলিয়ে রাশিয়া ও চীন পাকিস্তানের সঙ্গে নতুন এক সম্পর্কে আবদ্ধ হচ্ছে।

চীন ও রাশিয়া দুই দেশের জন্যই ওয়াশিংটন একটি বড় চ্যালেঞ্জ। দুই দেশেই বর্তমানে ওয়াশিংটনের কুনজরে রয়েছে। আর সাম্প্রতিক সময়ে রাশিয়া যুদ্ধের টানাপোড়েনে পশ্চিমা দেশগুলোর কাছে এক ধরনের নিষেধাজ্ঞা ও বিরোধিতার পর এশিয়ার বিভিন্ন দেশ বিশেষ করে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের নজর দিয়েছে রাশিয়া।

রাশিয়ার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ভালো। এর আগে পাকিস্তানের ডিফেন্স এবং জ্বালানি খাতে সমন্বয়ে অবদান রেখেছে রাশিয়া। আর পাকিস্তানে বিভিন্ন সময়ে রাশিয়ার কাছে হেলিকপ্টারসহ অন্যান্য যন্ত্রপাতি কিনেছে। চলতি সময়ে রাশিয়ার কাছে শক্তিশালী এমআই-৩৫ কেনার ব্যাপারে আলোচনা করছে পাকিস্তান। এছাড়া রাশিয়ার একটি কোম্পানি পাকিস্তান থেকে ৬৮০ মাইল লম্বা গ্যাস পাইপ স্থান করছে। যা ২০১৭ সালে পুরোপুরি সম্পন্ন হবে। এতে রাশিয়া খরচ করছে ২-৭ বিলিয়ন ডলার।

‘শত্রুর শত্রু আমার বন্ধু’। চীন ও রাশিয়ার মধ্যে সম্পর্ক অতীতে ভালো ছিল না। কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শত্রুসুলভ আচরণ এবং দেশটির আন্তর্জাতিক নীতির পরিবর্তন এই দুই দেশকে কাছে এনেছে। এদিকে দক্ষিণ চীন সাগরের মালিকানা দাবি নিয়ে চীনের ওপর ক্ষেপে আছে যুক্তরাষ্ট্র জোট। আর করম্বিয়ার দখল এবং ইউক্রেনে রাশিয়ার সেনাদের অবস্থানের কারণে রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের বিরোধ চরমে উঠেছে। স্বাভাবিকভাবেই দুটি ঘটনা চীন ও রাশিয়াকে এক কাতারে এনেছে। নতুন বিশ্বশক্তি তৈরিতে যোগাচ্ছে তাজা রসদ।

চলমান এ পরিস্থিতিতে চীন, রাশিয়া ও পাকিস্তান একে অপরের বিশ্বস্ত বন্ধু। এছাড়া রাশিয়া তাদের নতুন টেকনোলজি সাপ্লাই করছে চীন ও পাকিস্তানের কাছে। এই দুইদেশের জ্বালানি সংকট দূর করতে সহযোগিতা করছে রাশিয়া। অর্থনৈতিকভাবে চীন বেশ শক্তিশালী। পাকিস্তানের জন্যও এই দুই দেশকে অনেক জরুরি। বিশেষ করে ভারতের সঙ্গে বৈরি সম্পর্কের একটা চূড়ান্ত দফারফা করতে। আর এ কথাতো এখন স্পষ্ট, কোনো একক দেশের পক্ষে পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ অসম্ভব।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছর। এর মধ্যে দুই পার্টিই চীন ও রাশিয়ার দিকে দৃষ্টি রাখবে। এখন স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্রকে নতুন পরিস্থিতির ওপর নজর রাখতে হবে। শক্তির পরীক্ষা দিতে হবে নতুন করে। সেদিক থেকে যুক্তরাষ্ট্রের বিশ্ব আম্পায়ারিংয়ের স্বপ্ন জেগে দেখা স্বপ্নের মতোই। আর নতুন ত্রিভুজ এ শক্তি বিশ্বকে ভিন্ন দিকে মোড় দেবে বলে বিশ্লেষকদের ধারণা।

রোকন রাইয়ান
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লাগেনি সুন্দর

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৭ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৫১

লাগেনি সুন্দর
সাইফুল ইসলাম সাঈফ

তারে দেখিতে লাগেনি সুন্দর
তাঁর কথা শুনে উৎফুল্ল অন্তর!
সে দ্বীনদার কন্যা, সে অনন্যা
তাঁর গুণাবলী জ্যোতি যা প্রেরণা।

ফজরের পূর্বে উঠে করে সিজদা।
বুদ্ধিমতি তাকে জেনে আমি ফিদা।
নিয়মিত আদায় করে... ...বাকিটুকু পড়ুন

ইউনূস স্যার ক্ষমতায় থাকলে রোহিঙ্গারা এই বছর ঈদ করত মিয়ানমারে

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই মার্চ, ২০২৬ রাত ৮:০৭


সেদিন উখিয়ার তপ্ত বালুর ওপর দাঁড়িয়ে প্রফেসর ইউনূস যখন চট্টগ্রামের আঞ্চলিক টানে ঘোষণা করলেন—"তোয়ারা আগামী ইঁদত নিজর দেশত ফিরি যাইবা", তখন মনে হচ্ছিল মুহূর্তের জন্য পুরো বিশ্বটা বুঝি স্ট্যাচু... ...বাকিটুকু পড়ুন

সজিব কখনো তারেক নয়॥

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই মার্চ, ২০২৬ সকাল ৯:০০



বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যা প্রোপাগান্ডা চালানো হয়েছে।এর মধ্যে একটি বহুল আলোচিত মিথ্যা প্রোপাগান্ডা হচ্ছে - সজীব ওয়াজেদ জয় কি সার্চ ইঞ্জিন আবিষ্কার... ...বাকিটুকু পড়ুন

আপনার কি ভালো লাগে, ভূত না জ্বীন?

লিখেছেন রাজীব নুর, ১৮ ই মার্চ, ২০২৬ দুপুর ২:৩৪



হ্যা ভূতের গল্প ভালো লাগে।
নলে অবাক হবেন, আমি নিজেও ভূতের কবলে পড়েছি অনেকবার। অথচ জ্ঞানীগুণীরা বলেন, ভূত বলতে কিছু নেই। এই আধুনিক যুগে আমি নিজেও বিশ্বাস করি ভূত... ...বাকিটুকু পড়ুন

শামস সুমন: এক মধ্যবিত্ত অভিনেতার নিঃশব্দ রুচিকর প্রস্থান

লিখেছেন শরৎ চৌধুরী, ১৮ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:২৭

শামস সুমন বিষয়ক সংবাদটি যখন স্ক্রীণে পৌছালো ততক্ষণে আমরা ঋদ্ধি ক্যাফেতে, মিরপুর। বসে আছি মাঝখানের টেবিলে। আমি দরজামুখি, ওপাশে রমিন এবং তার পাশে আরো দশ মিনিট পরে এসে বসবে ফরহাদ।... ...বাকিটুকু পড়ুন

×