নতুন করে ভাবি,
নতুন করে ভাবতে শিখি।
কিছু ভাবনা ভালবাসাকে ফেরাতে পারে না,
কিছু ভালবাসা শুধু ভাবনায় রঙিন হয় না।
ভালবাসায় সাদা রঙে আঁকি ছবি,
আকাশের ক্যানভাসে এক মৌন যুদ্ধের ছায়া।
সেই ছায়াতেই উড়ে যায় সাদা কোন পাখি,
যুদ্ধ শেষে কেউ শুনতে কি পায় সেই পাখির ডাক?
আঁধার, শুধুই আঁধার।
কিছু যুদ্ধ কখনও ভালবাসাকে হারাতে পারে না,
কিছু ভালবাসা কখনও যুদ্ধকে জয়ী হতে দেয় না।
কিছু আলো কখনও অন্ধকারকে বাঁধা দিতে পারে না,
কিছু আলো কখনও অন্ধকারকে অতিক্রম করতে পারে না।
আর কিছু অন্ধকার কখনও আলো হতে পারে না।
(পুরনো লেখা...প্রেক্ষাপটটা একটু চেঞ্জ করে লিখলাম। সময়ের সাথে বাঁচার চেষ্টা আর কি!) -আইভান

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



