ধানমন্ডির একটা ব্যাক্তিগত মানে প্রাইভেট বিশ্ব্ববিদ্যালয়
আমি রোমান, আপনার ইউনি-তেই পড়ি।
- তো ???
আই লাভ ইউ !
- মানে কি??
বাংলায়ই তো বললাম, আমি আপনাকে ভালোবাসি
- এতো সাহস কোথ্থেকে পান
মন থেকে। অবাক দৃষ্টি তে আমার দিকে তাকিয়ে আছে আমার দিকে, হয়তো ভাবছে আমি পাগল ।
- অচেনা একটা মেয়ে কে কেন ভালোবাসেন?? বুঝতে পারছিলাম না এই সময়ে কি বলা উচিত,
জানিনা, হাসি আমার সব কিছু এলোমেলো করে দিয়েছে ,
- তাহলে আমার কাছে কি ? হাসির কাছেই যান । মেজাজ টা আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে,,
এসময় মানুষ ফাজলামু করে???
- জানিনা !!! বলেই হাটতে শুরু করলো মেয়েটা,,,,
একটু কাছে যেয়েই বললাম আমি আপনাকে অনেক ভালোবাসবো,,,হঠাত দাড়িয়ে গেল মেয়ে টা, আমার দিকে একটু তাকালো, বুঝলাম না কি বোঝাতে চাচ্ছে,.। আবার হাটতে লাগলো,,,,, এই মেয়ে টা পারেও বটে । আবার এগিয়ে গিয়ে জিগগাসা করলাম কিছু তো বলেন আমাকে..
- রোমান, আমার বয় ফ্রেন্ড আছে,
মানে কি?? এতোখ্খন ধরে যে পটাইলাম সব বিফলে ??? আবার সেই অপরূপ হাসি ,
- বিফল হতো না যদি আমার ও না থাকতো । মেনে নিতে পারছিলাম না কেন জানি। কেন আমার সাথেই হলো এরকম
এক বুক আশা নিয়ে আপনার কাছে এসছি
নাম টা জানতে পারি আপনার??
- হুম রিমু !
বাহ বেশ সুন্দর নাম।
- আচ্ছা আসি তাহলে ?
আমি রিকসা ঠিক করে দেই?
- ওকে ।
কোথায় যাবেন?
- কমলাপুর রেল স্টেশন ।
ভেগে যাচ্ছেন নাকি???
- হাহাহাহাহা না, নারায়ণ গন্জ আমার বাসা, ট্রেনে করে যাব ।
রিমু কে রিকসায় তুলে দিয়ে, ভালো থাকবেন সবসময়,,,,
- আপনিও ।
ও যখন চলে যাচ্ছিলো মনে হচ্ছিলো কেও যেনো আমর বুকটা চিরে দিয়ে চলে যাচ্ছে ........ কিন্তু ,,,,,,,,
কিন্তু ঘটনা ক্রমে ৩/৪ দিনের মাথায় ওর ফোন নম্বর টা পেয়ে যাই, ৩ বছর পর কাল রাতে ওর সাথে কথা হল। খুব ভালো লেগেছে শুনে যে আমার ভালোবাসার মানুষ টা অনেক ভালো আছে । মাঝে মাঝে ওর বয় ফ্রেন্ড কে খুব হিংসা করি, হয়তো করে যাবো সারা জীবন ।
ভাইয়া/আপুরা, লেখার অভ্যাস নাই, ভালো না লাগলে ক্ষমা করবেন
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




