এলোমেলো একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি যেখান
থেকে সব ট্রেন গুলো ছেড়ে যাচ্ছে,
একটা ও ধরতে পারছি না। দৃষ্টি অস্বচ্ছ।
আমি যেনো কারো জন্য
অপেক্ষা করে আছি, অনেক দূরের, প্রিয়,
অনেকদিন আগের চেনা এমন একজনের
জন্য। রাতের শেষ ট্রেনটা ও
ছেড়ে গেছে। তবু মনে হয়, রাতের ঘুম
ভাঙ্গিয়ে আরো একটা ট্রেন আসবে।
এমন প্রিয় কিছু বন্ধু ছিলো,
যদি কখনে মনে হতো তারা আমার
চেয়ে অন্য কাউকে বেশি গুরুত্ব দিচ্ছে,
রাগে জ্বলে যেতাম।
আজকে তারা আমার ষ্টেশন
ফেলে অনেক দূরের ষ্টেশনে নেমেছে,
হারিয়ে যাচ্ছে, কেউ
হারিয়ে গেছে ভীড়ে। তবু ও
আমি অপেক্ষায় আছি। অনেক
অজানা অচেনা মানুষ নেমেছে আজ
ষ্টেশনে। রাতের শেষ ট্রেনটা ও
ছেড়ে গেছে। তবু মনে হয়, রাতের ঘুম
ভাঙ্গিয়ে আরো একটা ট্রেন আসবে।
যদি সব কিছু ঠিক থাকে আমিও কোন এক
ট্রেনে করে কাল হারিয়ে যাব............
.........।।ভাল থেকো সবাই।
#আল-আমিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



