somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"হালায় ছরেও না, নরেও না"- হালকা মাথা গরম পোষ্ট

১০ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছাত্রাবাস বা ম্যাচে থাকার বিভিন্ন অভিজ্ঞতা আছে অনেকের। উচ্চশিক্ষার উদেশ্যে প্রবাসে পড়তে এসে আমার এ অভিজ্ঞতা দিনদিন বাড়ছে। ভার্সিটির থেকে খুব কাছে ১টি এর্পাটমেন্ট নিয়ে আমরা ৫জন বাঙ্গালী একসাথে থাকি। আমার পাশের রুমে রাকিব নামে এক বড় ভাই থাকে যার দৈর্ঘ্য-প্রস্থ মাশআল্লাহ 'হাউসফুল' নাটকের সুমন চাচ্চুর মত না হলেও কাছাকাছি।

উনি আবার ঢাকাইয়া, তবে শুদ্ধ ভাষায় কথা বলতে পছন্দ করেন। দোষে-গুনে মানুষ হলেও তিনি একটু অতিমাত্রায় অলস, নড়ে তো নড়ে না; চলে তো চলে না, এই অবস্থায় উনার দিন যায়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো উনি রেগে গেলে আর শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না।
একদিন উনার তরকারী একটু কম পড়ায় হঠাৎ করে বলতেছে, "তুমি হালায় মানুছ টা ছোট আবার রানছোও কম কইরা তরকারি, আবে বেশী কইরা না রানলে ক্যামনে তোমাগো শরীর ছাস্তো হইবো বুজবার পারতাছি না"

আমার বুজতে দেরী নেই উনি রেগে গেছেন, আমি ঠান্ডা গলায় বললাম "তরকারী তো অনেক রান্না করছি তবে মজা হওয়ায় পোলাপান একটু বেশী খেয়ে ফেলছে, যান এরপর থেকে আপনের টা বাটিতে আলাদা করে রাখবো"। শুনে উনি খুব খুশি, পরে বললাম আপনি রেগে গেলে ঢাকাইয়া ভাষায় কথা বলেন কেন ? এটা ইচ্ছা করে নাকি অভ্যাস ?
উত্তরে; তার ১ম প্রেমিকাকে রাগ করে শুদ্ধ ভাষায় কি যেন বলতে গিয়েছিল, সেই মেয়ে নাকি ডান গালে চড় মেরে বলেছিল কোনদিন যেন ঢং না করে।
এরপর থেকে উনি এটারে অভ্যাস বানায় ফেলছে।

যাই হোক, ২দিন ধরে উনার ল্যাপটপ সার্ভিস সেন্টারে থাকায় আমারটা ব্যবহার করছে। একবার বসলে আর উঠতে চাই না। রাতে তারাবী পড়ে আমি বসার আগেই বলে 'ভাই একটু আর্জেন্ট, ১০ মিন পর দিতেছি'।

কাল ক্লাস নাই, তাই ভাবছিলাম আজ রাতে "আর পারছি না গুরুর" ২য় পত্রটি নতুন করে লিখবো কিন্তু নামাজ শেষ কইরা দেখি উনি অলরেডি বইসা পড়ছে। বয়সে বড়ো বলে কিছু কইতেও পারি নাই সইতেও পারি নাই, চুপ কইরা হল-রুমের সোফায় বসে আছি তখন আর এক ফ্রেন্ড রুমে ঢুকেই বলছে, " কিরে আজও কি তোর চেয়ারের আয়ু কমতেছে ?"
রাগে আমি কইলাম, "হালায় ছরেও না, নরেও না; আর কতক্ষন ছোফায় এমনে বইয়্যা থাকবার পারি"

ফ্রেন্ডটা হাসি না ঠেকাতে পেরে আমার রুমে যেয়ে রাকিব ভাইরে কাহীনি কইয়া দিছে, তাই আর একটু আগে উনি আমার রুম থেকে বের হয়ে আস্তে করে বলছে, "এই তোমার ল্যাপটপ ছেড়ে দিছি, আমার কাজ শেষ"।

আমি লজ্জায় চুপ করে রুমে এসে এখন এই কাহীনিই লিখলাম...

(উনি মনে হয় হালকা মাইন্ড খাইছে, কি কন ??)
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×