রান্না বান্না তবে এবার ঝাল । ঝটপট মুখরোচক দুটি রেসিপি । আশা করছি সবার ভাল লাগবে ।
কাশ্মীরি মরিচ ফ্রাই যা যা লাগবে , কাশ্মীরি মরিচ , পুর বানানোর জন্য কিমা , পেয়াজ কুচি , আদা রসুন বাটা , গোল মরিচ গুডা , একটা আলু সেদ্ধ , এবং মরিচের গায়ে লাগানোর ডো বানাতে আটা ময়দা তে লবন , একটু তেল ও পানি দিয়ে রুটির খামিরের মতো ডো বানাতে হবে ।

মরিচ গুলো মাঝ বরাবর চিরে ভিতরের বীজ সাবধানে ফেলে দিতে হবে । এখন রান্না করা পুর মরিচ গুলোর ভেতরে ভরতে হবে ।

এবার ডো দিয়ে রুটি বানাতে হবে । রুটি লম্বা লম্বা করে কেটে মরিচের গায়ে রোল করে লাগাতে হবে এভাবে ।

সবগুলো ভালো করে পেচিয়ে মাঝারি আচে তেলে ভাজতে হবে ।দু পিঠ ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে ।

এখন গরম গরম খেয়ে ফেললেই শেষ ।
মাল্টিকালার শাষলিক যা যা লাগবে , বোনলেস চিকেন কিউব আদা রসুন বাটা , লাল মরিচ গুডা , সরিষা বাটা , লবন ও এক চামচ মাখন ও এক চামচ হট টমেটো সস দিয়ে মেখে রাখতে হবে । আরও লাগবে পেয়াজ , লাল হলুদ সবুজ ক্যাপসিকাম , টমেটো কিউব করে কাটা , শাসলিকের কাঠি গুলো দশ মিনিট পানিতে ভিজিয়ে নিতে হবে ।

কাঠিতে পর পর সব কিছু গেথে নিতে হবে ।

এবার ভাজার পালা । ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে কাঠি গুলো পোডা পোডা করে ভাজতে হবে ।


খাওয়া দাওয়া শেষ । এবার সবাইকে মরিচ ফুলের শুভেচ্ছা ।
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৭