আমার বাসাটা বলা চলে চট্টগ্রামের একেবারে প্রাণকেন্দ্রে।অথচ মাঝে মাঝে মনে হয় যেন কোন গহীন অরণ্যে কিংবা কোন অজপাড়া গাঁয়ে বাস করছি। জীবনকে গতিশীল করার জন্য উন্নত প্রযুক্তির সব উপকরণই হয়তো আছে কেবল সেগুলো চালানের জন্যে বিদ্যুত অনুপস্থিত।এক সপ্তাহের ছুটি পেয়ে বাসায় আছি কয়েকদিন ধরে।সকালে ঘুম ভাঙে প্রচন্ড গরমের অনুভূতি নিয়ে। কারণ একটাই বিদ্যুত চলে গেছে।তারপর শুরু হয় লোডশেডিংয়ের ফ্যাশান শো। আমি খালি তার নীরব দর্শক। সকালে এই শো শুরু হয় সারা দিন চলে এমন কি রাতেও তার হাত থেকে নিস্তার নেই। সবচেয়ে অবাক লাগে দেশের কোন পত্রপত্রিকায় এই যে এত বিদ্যুত ঘাটতি তা নিয়ে তেমন কোন নিউজ নেই। সবই এখন আমাদের গা সওয়া হয়ে গেছে। বর্তমান সরকার কিংবা আগের যারা ছিলেন তারা কেউই আধুনিক মানুষের সবচেয়ে প্রয়োজনীয় এই বস্তুটিকে নিশ্তিত করতে পারেননি। আমরা নিজেদেরকে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দাবি করি অথচ এখানে দিনে আট-দশ ঘন্টা কিংবা আরো বেশি লোডশেডিং করা হয়। জানি না আমাদের দেশ কবে এই বিদ্যুত ঘাটতি থেকে রেহাই পাবে।সেদিনের অপেক্ষায় ..................
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।