somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদ্যুত-গ্যাসের মূল্য বৃদ্ধি অযৌক্তিক

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরকারী চাকুরীরতদের বেতন-ভাতা বৃদ্ধির আগেই সরকার সম্পূর্ন যুক্তিহীনভাবে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়িয়েছে । অথচ বিশ্ববাজারে জ্বালানী তেলের মূল্য কয়েক বছর আগেই কমেছে । সেই সময়টাতে সরকার জ্বালানী তেলের দাম কমায়নি। বিদ্যুৎ ও গ্যাসের উৎপাদন খরচ কমলেও সরকার বেআইনীভাবেই গ্যাস-বিদ্যুতের দাম আগেরটাই বহাল রেখেছিলো । এখন আবারো গ্যাস-বিদ্যুতের দাম আরেকদফা বাড়িয়ে দেয়ায় এর প্রভাবে গাড়িভাড়া , জিনিষপত্রের দাম যে আরো বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।
ইতোমধ্যে সরকার বিভিন্ন রুটের বাস ভাড়া , সিএনজি ভাড়া পুনঃনির্ধারন করায় বেশী ভাড়া গুনতে গিয়ে সাধারন জনগনের নাভিশ্বাস উঠছে । একই সাথে বেতনবৃদ্ধির কারনে বাড়িভাড়া ,কাচা বাজারের উপর বিরুপ প্রভাব পড়েছে । বিশেষজ্ঞদের বরাত দিয়ে বলা যায় , বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে জনগনের পকেট থেকে ১০হাজার কোটি টাকা খসিয়ে নেয়ার বন্দোবস্ত পাকাপোক্ত করা হলো। এই কথা বললে বেশী বলা হবে না যে , এই দামবৃদ্ধি গ্যাস ও বিদ্যুতের উন্নয়নের জন্য নয় , দামবৃদ্ধি করা হয়েছে দেশী বিদেশী লুটেরা ও আমলা-মন্ত্রী এবং সরকারীদলের লোকজনের লুটপাটের জন্য ।
আমাদের দেশের বিদ্যুতের প্রায় অর্ধেক (৪০'/,) অর্থাৎ ২৭০০মেগাওয়াট উৎপাদন হয় জ্বালানী তেল দিয়ে । আগেই বলেছি বিশ্ববাজারে জ্বালানী তেলের মূল্য কমেছে । ফলে বিদ্যুৎ উৎপাদনের খরচ অনেক কমে যাবার কথা। কিন্তু সরকার বিদ্যুতের দাম না কমিয়ে তা বাড়িয়ে দিয়েছে।অন্যদিকে গ্যাসখাত একটি লাভজনক খাত হিসেবে চিহ্নিত ।তাহলে প্রশ্ন হচ্ছে গ্যাসের দাম বাড়ানোর যুক্তি কি?
সরকার বলছে গ্যাস খাতের উন্নয়নের জন্য টাকা প্রয়োজন। কিন্তু গ্যাস উন্নয়ন তহবিলের ৫০০০হাজার কোটি টাকার কোন হিসেব নেই কেন ? এই টাকা গেল কোথায়?
এই টাকা গত ৭ বছরে লুটপাট হয়েছে ,যারা এই কাজটি করেছেন আজ পর্যন্ত তাদের ধারা হলো না কেন ? পেট্রোবাংলার কাছে ১৫হাজার কোটি টাকা অলস পড়ে আছে । উপরন্তু টাকার অভাবের কথা বলে কম দামে দেশীয় প্রতিস্টানকে বাদ দিয়ে ,বেশী দামে বিদেশী প্রতিস্টানকে কাজ দেয়া হচ্ছে । বাসাবাড়িতে মিটার বসানো এবং ন্যায্যমুল্যে সিলিন্ডারের গ্যাস সরবরাহ করার কথা বললেও তা বাস্তবায়িত হচ্ছে না। সরকার এদিকে নজর না দিয়ে কার স্বার্থে আবারো দাম বাড়ালো ?
একজন মন্ত্রী বলেছেন ,আমাদের গ্যাসের দাম কম । এজন্য নাকি আইএমএফ ,বিশ্বব্যাংক তাদের ধমকায় ! তাই দাম বাড়ানো হয়েছে ।
কি অদ্ভুত কথা ।
আবার এই মন্ত্রী ও সরকার বলছেন ,গ্যাস-বিদ্যুতের উৎপাদন খরচ নাকি বেড়েছে !
কিভাবে বেড়েছে ?
যেখানে আমদানিকৃত তেলের দাম আগের তুলনায় বহুলাংশে কমেছে । সেখানে কিভাবে উৎপাদন খরচ বাড়ে? এর উত্তর কি দিবেন ?
যদি উৎপাদন খরচ বেড়েই থাকে তার জন্য সরকারের সংশ্লিস্টদের দূর্নীতিই এর জন্য দায়ী। সরকার কেন সেই দায় স্বীকার করছেন না? কেন এর দায় জনগনের উপর চাপানোর চেস্টা চলছে ? কেন জনগন এই অযৌক্তিক সিদ্ধান্তের ফলে বেশী দামে গ্যাস-বিদ্যুত কিনে এর মাশুল দিবে?
সরাকরের মন্ত্রী,এমপি ও দলীয় লোকজনের দুর্নীতির বলি আমরা জনগন আর কতকাল হবো ? সময় এসেছে এই অযৌক্তিক সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানানোর ।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৪০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গালিব সাহেব, মিথ্যারও তো একটু সামাজিক মর্যাদা আছে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৩



মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”

গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।... ...বাকিটুকু পড়ুন

লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪২


নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন

অধরা বালিকা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:১৮




লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

×