somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের টিভি অনুস্টান দেখে কে ?

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অনেকটা কৌতুহল নিয়ে আজ দুপুরে এবং রাতে আমার বাসা সহ জামতলার জাজিরা ভবনের ১৬টি ফ্ল্যাট এবং ৩ মহল্লার ৩৩টি বাসায় গিয়েছিলাম। উদ্দেশ্য ছিলো ১টাই অতর্কিত জরিপ।
এইসব বাসায় যদি টেলিভিশন চালু থাকে সেই মুহুর্তে বাড়ির মানুষ কোন চ্যানেলটি দেখছেন। আমি ও আমার বন্ধু সেতু দুজনেই হতাশ। ৪৯ টি বাসার মধ্যে অই মুহুর্তে ৪৩টি বাসায় টিভি চালু ছিলো। ৬টি বাসায় রাতে দেখেন টিভিতে নিউজ । অন্য সময় খুব একটা টিভি দেখেন না। এই ৬ বাসার বাসিন্দারাই তা জানান।
৪৯ টি বাসার মধ্যে দুপুর ২টা থেকে ৪:৩০মিনিটের ভিতর আমরা ২৮টি বাসায় গিয়েছি। বাকী ২১টি বাসায় গিয়েছি সন্ধ্যা ৭টা থেকে রাত ৮:৩০ মিনিট এবং রাত ১০:৪০ থেকে ১১: ২০ মিনিটের মধ্যে। রাতে সব বাসায় টিভি চালু ছিলো। আশ্চর্যের বিষয় দিন ও রাত মিলিয়ে ৪৩ টি বাসার ভিতর ৭টি বাসায় তখন বাংলাদেশী চ্যানেল চালু ছিলো। ৭ টি বাসার মধ্যে ২টি বাসায় চ্যানেল আই, ২টি বাসায় এনটিভি, ১টি বাসায় এটিএন বাংলা, ১টি বাসায় সময় টিভি এবং ১টি বাসায় বাংলাভিশন চলছিলো। রাত ১০টায় আমার বাসায় এসে দেখি দুই রুমে চলছে ভারতীয় চ্যানেল সনি টিভি ।
৩৬টি বাসার ভিতর ২৯টি বাসায় চলছিলো ভারতীয় চ্যানেল সনি টিভি। ৭ টি বাসার মধ্যে ২টি বাসায় জি সিনেমা এবং বাকী ৫টি বাসায় জি বাংলা চলছিলো। দর্শক হিসেবে পেয়েছি বাড়ির গিন্নি, কর্তা ও ১৮ থেকে ২৫ বছরের তরুন - তরুনীদের। সবার কাছে প্রিয় এইসব চ্যানেলের ধারাবাহিক নাটক!
বেশ কজনের প্রিয় হিন্দি সিনেমা ও গানের অনুস্টান।
আমার হঠাত দেখা এই চিত্রটি নিশ্চয়ই সারাদেশের চিত্র হবে না।
তারপরেও আমার প্রশ্ন আমাদের দেশের চ্যানেলের অনুস্টান কি এতোটা মানহীন? আমাদের নাটক কি এতোটাই খারাপ? এতো অনুস্টান, এতো নাটক হয় এগুলি দেখেন কারা? কেন দর্শক আমাদের চ্যানেল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, বোধহয় এখনি ভাবার সময় এসেছে। এই দর্শক ফিরিয়ে আনতে না পারলে সাংস্কৃতিক বিপর্যয় রোধ করা যাবে না।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২৬
৮টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্য

লিখেছেন চারাগাছ, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০০




গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্য


সময়টা যেন হুট করেই থমকে যায়, যখন ইথারে ভেসে আসে সেই অতিপ্রাকৃত সুরের মূর্ছনা। চোখ বন্ধ করলেই মনের ক্যানভাসে... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

×