somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একান্তই নিজের স্মৃতি

০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুরানো স্মৃতি
ডেভারপাড়েরর গল্প

গত শতকে সতুরের দশকের মধ্যভাগ । আমার বয়স তখন সাত কি আট হবে । থাকি চট্টগ্রাম , আগ্রাবাদ ডেভার পাড়ে । আমার দাদার বাসায় অসংখ্য লোকজন । দাদা,দাদী, বাপ চাচারা ৪ভাই, ৪ ফুপি, মা ও মেঝ চাচী , বাড়ির হেশেল সামলানোর জন্য ২ জন পুরুষ বার্বুচী, ২জন কাজের মহিলা ছাড়াও আমার বাবার বেশ ক'জন চাচাতো ভাই নিয়ে বিরাট একান্নবর্তী পরিবার ।তার উপর আমরা ৩ ভাই বোন ও আমার মেঝ চাচার বড় ছেলে পলাশ । জ্ঞান হবার পর থেকেই দেখেছি সকাল থেকেই এই বাড়িতে আমার বাবা-চাচা,ফুপিদের বন্ধু-বান্ধবীদের আনাগোনা লেগেই থাকতো রাত অবধি । কে কখন যে আসছে যাচ্ছে , খাওয়া দাওয়া করছে তার কোন হিসেব ছিলো না । সারাদিনই চুলায় বড় বড় সিলভারের কেটলিতে চা'র পানি টগবগ করে ফুটতো । এখনো মনে পড়ে এবং শুনেছি যারা এই বাড়িতে আসা যাওয়া করতেন তাদের মুখে । কেউ কোনদিন না খেয়ে এসেছেন এমন হয়নি । সময়টা সকাল-দুপুর-বিকেল-সন্ধ্যা কিংবা রাত যাইহোক না কেন ।

আমার বাবা-চাচারা ছিলেন খুবই সংস্কৃতি সজ্জন মানুষ । পড়াশুনোর পাশাপাশি সবাই কমবেশী নাটক, খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতেন।
পাড়ার সালহউদ্দীন ইনস্টিটিউটে বিকেল থেকেই নাটকের রির্হাসেলে চাচাদের ব্যস্ত দেখতাম । সেখানেই প্রথম মঞ্চ নাটক দেখার
অভিজ্ঞতা হয়েছিল । নাটকের নাম এখন আর মনে পড়ছে না ।তবে নাটকের একটি গান মনে আছে । আমার ছোট চাচা খুব করুন
মুখে গেয়েছিলেন ' আমার সকল দু:খের প্রদীপ জ্বেলে..' ।
সেই চাচা খুব ভালো অভিনয় করতেন । পরে অবশ্য আর কখনো তাকে অভিনয় করতে দেখিনি ।শুনেছি আমার বাবাও অভিনয় করতেন। চিটাগং কলেজে তার সহপাঠি ছিলেন আজকের খ্যাতনামা অভিনেতা আবুল হায়াত । মঞ্চে তাদের সাথে অভিনয় করতেন পাথরকাটার মেয়ে , সেই সময়ের মীনা দত্ত ,যিনি আজকের বিখ্যাত অভিনেনত্রী কবরী । তবে অভিনয়ের চেয়ে আমার বাবা ও সেঝ চাচা ভালো ক্রিকেট খেলতেন ।মনে পড়ে বাবা চাচাদের সাথে আগ্রাবাদ জাম্বুরী ফিল্ডে প্রচুর খেলা দেখতে গিয়েছি । এই খেলার জন্য যে সাদা পোষাক প্রয়োজন তখনই জেনেছি । ক্রিকেট খেলার নিয়ম-কানুন না বুঝলেও দেখতে যেতাম টফি খাবার লোভে ।বড় হয়ে সেই টফি বহু খুজেছি । দেশ বিদেশে অনেক দামী টফি খাওয়া হলেও সেই টফির স্বাদ কোথাও পাইনি !
আহা আমার সেই ছেলেবেলা !

২.
পানি ভীতি আমার কখনোই ছিলো না । আমাদের বাসার ১০০গজের মধ্যেই ছিলো বিশাল দীঘি । যা চট্টলার ভাষায় ডেভা নামে সমাধিক পরিচিত ।এতো বড় দীঘিতে গোসল করে, লাফিয়ে -ঝাপিয়ে আমার শৈশব কেটেছে । কিন্তু ভালোভাবে সাতার শেখা হয়নি কখনো । ডেভায় নামা নিয়ে আগ্রাবাদ সিজিএস কলোনীর আমার বয়েসী ছেলেদের সাথে কত যে মারামরি করেছি ! প্রতিবারই সেসব মারামারিতে আমার ত্রানকর্তা হয়ে উদ্ধার করতে আসতেন চাচার বন্ধুরাই । এখন মনে হলে অনেক হাসি পায় ।

এখন আফসোস হয় এতোবড় দীঘি বাসার পাশে থাকার পরও কেন যে সাতার শেখা হলো না !
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

×