somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভুলিনি দুলাল দা

১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মিডিয়ার কার কি বা আসে যায়
জানিও না, একজন ট্রলিম্যান
আমাদের দুলাল রায়
নিরবেই যদি দূরে চলে যায়
আমার বা অনেকের
স্মৃতিরা
আজ বড় বেশী কাঁদায় !

.....................
দুলাল রায় । একজন সামান্য ট্রলিম্যান । জীবনের বিরাট একটা সময় এফডিসিতে সিনেমার ট্রলি,ক্রেন ম্যান হিসেবে কাজ করেছেন । কখনো সিনেমার প্রোডাকশান ম্যানেজারও ছিলেন । নব্বই দশকের শুরুতে যখন টেলিভিশন মিডিয়ায় প্যাকেজ যুগের সুচনা হয় তখন থেকে ফ্রিল্যান্সে ট্রলি,ক্রেন ,জিব আরম ভাড়া দেয়া ,নিজে ট্রলি অপারেশন করা বা প্রোডাকশানের চাহিদা অনুযায়ী হাতি,ঘোড়া থেকে আরম্ভ করে এহেন কোনো রিকুজিট ছিলো না দুলাল সরবরাহ করেননি । না বলে কোনো শব্দ তার অভিধানে ছিলো না ।তাকে দিয়ে কাজ করানোর পর অনেকেই টাকা মেরে দিয়েছেন ।তার দুঃসময়ে কেউ একটি টাকাও দিয়ে সহযোগিতা করেননি । অথচ দুলাল এখনো অনেক প্রোডিউসার ,পরিচালকের কাছে অনেক টাকা পাবেন ।
অত্যন্ত পরিশ্রমী , নিস্টাবান , পরোপকারি এবং শুটিং ইউনিটের প্রানবন্ত মানুষটি ছিলেন দুলাল রায় । অনেক সময় দেখা গেছে কঠিন একটি সিকোয়েন্স ধারনের আগে মাথা গরম হয়ে আছে ,কিছুতেই কাজে মনসংযোগ করতে পারছি না , পুরো শুটিং ইউনিট টেনশানে ঠিক তখনই দুলাল রায় মজার কিছু বলেই পরিবেশটা হাল্কা ও প্রানবন্ত করে ফেলতেন ।
আমরা যারা একুশে টেলিভিশনে তাকে ২০০৬ থেকে সহকর্মী হিসেবে পেয়েছি তারাই ভালো করে জানেন ,দুলাল কতটা পরিশ্রমী , নিস্টাবান ও পরোপকারি ছিলেন। একুশে টিভিতে আমার প্রথম প্রোডাকশান 'চলার পথে ' থেকে শুরু করে শতাধিক প্রোডাকশানে আমার অন্যতম সহকর্মী ছিলেন । কাজের সময় এটা সেটা নিয়ে কত রাগ ,অভিমান করেছি ।আবার ভালোবাসায ,স্নেহে বুকে টেনে নিয়েছি ।
দুলাল দা' প্রোডাকশান টিমে থাকলে শুধু ট্রলিম্যান ছিলেন না, ছিলেন অনেক বিষয়ে পরামর্শদাতা ও নির্ভরতা ,আস্থারস্থল । তার সাথে শেষ দেখাটি হয়েছিল এসএ টেলিভিশনে ।এরপর অনেকদিন দেখা নেই । কিন্তু বিভিন্ন প্রয়োজনে মাঝে মাঝে তাকে ফোন দিতাম । তিনি ব্যস্ত থাকলেও আমার সমস্যার সমাধান করে দিতেন ।
শুনেছি বেশ কিছুকাল যাবত তিনি ডায়বেটিকস ও অন্যান্য রোগে ভুগছিলেন । গতবছর এমনই এক সকালে কোলকাতায় চিকিৎসাধীন অবস্থায় তিনি পৃথিবী ছেড়ে চলে যান ।
শেষ কথাটা হলো না দুলাল দা। তার আগেই চলে গেলেন !
যেখানেই থাকো ভালো থেকো ।
আকাশের তারা হয়ে থেকো ।
.................................
১২.১২.২০৫
ঢাকা

সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

মধু মাসে বিয়া

লিখেছেন রোকসানা লেইস, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৫৮


সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

×