যে কোন কারনেই হোক আমি গতকাল সোনার গাঁয়ের বারুদী গ্রামে লোকনাথ বাবার আশ্রমে গিয়েছিলাম। এর পাশেই আমাদের গ্রাম লাধুরচর। এই নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেয়ার পর আমার কতিপয় বন্ধু আমাকে বিদা'ত, বেশরিয়তি কাজ করেছি বলে মন্তব্য করেছেন। অনেকে ইনবক্সে ' দুধ দিয়ে গোসল করে পবিত্র হবার' পরামর্শ দিয়েছেন। একজন কমেন্ট করেছেন, ' তুই কি কনভার্ট হয়েছিস '?
কি অদ্ভুত কথাবার্তা!
আরে ধর্ম কি এতো ঠুনকো জিনিষ যে, কেউ মন্দির, গীর্জা বা প্যাগোডায় কোন কাজে বা অনুস্টান দেখতে গেলে ধর্ম চলে যাবে?
এতো হাল্কা ঈমান বা বিশ্বাস নিয়ে এরা কিভাবে ধর্মের অনুসারি হয়?
ইসলাম ধর্মের কোথায় লেখা আছে কোন মুসলিম কোন কাজে মন্দির, গীর্জায় যেতে পারবে না?
যারা এসব বলেন তারা আদৌ ধর্মীয় গ্রন্থ পড়েন কি না যথেস্ট সন্দেহ রয়েছে। কালে কালে এরাই ধর্মের অপব্যাখা দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে।
আমি যেমন রাজনীতিতে সমাজতন্ত্রে বিশ্বাস করি । তেমনি মুসলমানের ঘরে জন্ম হয়েছে বলেই ধর্ম বিশ্বাসও রয়েছে। পাচ ওয়াক্ত নামাজও পড়ি নিয়মিত। ধর্মীয় অন্ধত্ব, গোড়ামি আমি পছন্দ করি না। আমার কাছে ধর্মীয় পরিচয় নয়, মানুষ বড় এবং সত্য। তাই আমার ফেসবুকের যেসব বন্ধু ধর্মীয় গোড়ামি, অন্ধত্বের বিশ্বাসি, তারা দয়া করে নিজ দায়িত্বে আমাকে আনফ্রেন্ড করুন।
ফেসবুকে অন্ধ, গোড়া বন্ধু রেখে আমি তালিকা দীর্ঘ করতে চাই না। প্রগতিশীল, মুক্তমনা সীমিতসংখ্যক বন্ধু রাখা অনেক ভাল।

সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


