somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিরো আলম , অভিবাদন আপনাকে

২৮ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমরা সবাই মুখে মুখে প্রগতিশীলতার কথা বলি। উদার মানবতাবাদের কথা বলি। কিন্তু কদাকার মানে কালো, গাল ভাংগা, চিমসে এবং লিকলিকে দেহের ' হিরো আলম' কে নিয়ে ব্যংগ, বিদ্রুপ করতে ছাড়ছি না। সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে গত বেশ কিছুদিন যাবত হিরো আলমকে নিয়ে যা হচ্ছে, তা মোটেও শোভনীয় নয়।
একটা প্রশ্ন, হিরো আলমের চেহারা যদি হৃস্টপুস্ট হতো, গায়ের রং ফর্সা হলে কি এরকম সমালোচনা করতেন?
আপনারা যারা নিজেদের শিক্ষিত, প্রগতিশীল পন্ডিত মনে করেন, তারা তো উদার মানবতাবাদী হবার কথা ছিলো! কিন্তু আপনাদের আচরণ দেখে মহাবিরক্ত হচ্ছি।
আপনি বা আমি সুন্দর মুখচ্ছবি বা দেহ নিয়ে পুলকিত হই। আচ্ছা একবার কি ভেবেছেন , এই সুন্দর মুখটি যদি কোন কারনে ঝলসে যেত বা কালো কদাকার হতো , তখন তাকে কি পছন্দ করতেন?
কখনোই তা করতেন না । বোঝা যাচ্ছে , সুন্দর হলেই আপনাদের কাছে আলমের কদর আরো বেশি হতো।
এরকম নিরীহ, শ্যন্ত ও সাহসী ছেলেটির পিছনেও একধরনের মানুষ ' হিরো আলম'কে নিয়ে বিদ্রুপ ও টীকা টিপন্নি কাটছে, যা কখনোই সভ্য আচরনের পর্যায় পড়ে না।


আসলেই সে নিরীহ গ্রাম্য একটা ছেলে। স্বপ্নই তার হিরো হওয়া। যে কারনেই নিজের উদ্যোগে ভিডিও করেছে। কে কি ভাববেন, তা তিনি ভাবেননি। এক ভিডিওতে লক্ষ লক্ষ মানুষের নজর কেড়েছেন। এক অর্থে তিনি সুপার হিট। । অথচ আপনি বা আমি এ চেহারা নিয়ে অভিনয় করার সাহসই পেতাম না। হিরো আলমের সাথে আমার- আপনার পার্থক্য হচ্ছে সে আত্মবিশ্বাসী। পাছে লোকে কে, কি বললো থোড়াই কেয়ার করতে পারে। তাই হিরো আলম ,আপনাকে আমার অভিবাদন ।
আমরা যে আনন্দের জন্য আজ হিরো আলমকে নিয়ে টানাটানি করছি, তা কোনভাবে গ্রহনযোগ্য নয়। উপরে থুতু ফেললে তা নিজের শরীরেই পড়বে। মনে রাখবেন , সাহসী বলে এবং নিজের প্রতি তার আত্মবিশ্বাসের জোরেই আজ হিরো আলম আপনার নজর কেড়েছে। যে সাহস বা আত্মবিশ্বাস আপনার নেই।
হিরো আলমকে সবার আগে একজন মানুষ হিসেবে দেখার চেস্টা করেন। তার গুন , দোষ নিয়ে আলোচনা -সমালোচনা করেন। তার চেহারা, ভাষা ও পোষাক নিয়ে সমালোচনা করে নিজেকে ছোট করবেন না। তার অভিনয়ে ত্রুটি থাকলে কথা বলুন। কিন্তু চেহারা, পোষাক নিয়ে অহেতুক বির্তক করবেন না।
জয় হোক মানুষের
জয় হোক মানবতার।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৬ সকাল ১১:০৩
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন-উচাটন

লিখেছেন বাকপ্রবাস, ১৩ ই মে, ২০২৬ সকাল ৯:৫০


তিড়িং বিড়িং ফাল পাড়ি,
যাচ্ছে রে মন কার বাড়ি?
পুড়ছে তেলে কার হাঁড়ি,
আমি কি তার ধার ধারি!

পানে চুনে পুড়ল মুখ,
ধুকছে পরান টাপুর-টুপ;
তাই বলে কি থাকব চুপ?
উথাল সাগর দিলাম ডুব।

আর পারি না... ...বাকিটুকু পড়ুন

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

×