somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিষন্নদিনের না বলা কথা-১

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জানুয়ারী মাসের ২৪ তারিখ একুশে টিভি হতে চাকুরী ছাড়ার পর অামার কারো কাছে যেতে ইচ্ছে করতো না। আমি ছাড়া সবাই খুব ব্যস্ত। একবার দুইবার গেলে সৌজন্যতা দেখিয়ে চা, সিগারেট খাওয়াতো কিন্তু আধা ঘন্টা একঘন্টা পর বলতে পারছে না কখন আমি উঠে যাবো। তাই কাউকে বিরক্ত না করে প্রায় সময় রমনা পার্কে ঢুকে যেতাম ভরদুপুরে। কত দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত কেটেছে একাএকা গাছতলায় বসে কিংবা পাকা বেঞ্চে ঘুমিয়ে! ক্ষুধা লাগলে হেটে হেটে চলে গেছি রাজমনি সিনেমা হলের পিছনে কর অফিসের সামনের ফুটপাতের রুটির দোকানে। একটা রুটি,মিঠাই বা ডিমভাজি ও ২/৩ গ্লাস পানিতে পেট পুরেছি। এরকম নয় যে আমার পকেটে টাকা ছিলো না। সময়টা আমার জন্য খারাপ ছিলো বলেই একটু হিসেবী হতে হয়েছে। একদিনের রাজা বাদশাহ হতে চাইনি বলেই আগামীদিনের পকেটের অবস্থা ঠিক রাখতে অনেকটা কৃচ্ছতা সাধন করতে হয়েছে। ।
সন্ধ্যায় হাটতে হাটতে কারওয়ান বাজারে এসে বারিস্তায় বা একা একা সোনারগায়ের পুলসাইডে বসেছি। আড্ডায় কেউ জানতেও পারেনি সারাটাদিন কেমন কাটিয়েছি। এসব বলতে গ্লানি বা লজ্জা আমি বোধ করি না।আমি সময়টাকে বুঝতে চেস্টা করেছি শুধু। চিনতে চেস্টা করেছি মুখোশপরা বন্ধুবেশি শুভানুধ্যায়ীদের! আমার এ সময়টা অনেক কিছু জানতো আমার একসময়ের সহকর্মী মঞ্জুরুল আলম পান্নাভাই, এনামুল হক ,বিকাশ সরকার, কামরুজ্জামান রঞ্জু, সোহাগ মাসুদ, আরটিভির পাভেল, সময় টিভির আসাদ ভাই । সবচেয় বেশী জ্বালিয়েছি ফজলে রাব্বি পলাশ মামাকে । এর বাইরে বন্ধুদের মধ্যে মনিরুজ্জামান মনির ভাই, শাওন ভাই বিপদে আপদে সাথেই ছিলেন সব সময়। তাদের কাছ থেকে অকল্পনীয় সমর্থন, সহযোগিতা যা পেয়েছি তা কক্ষনো ভুলবার নয়। বিষন্নতায় ঘেরা এ সময়টায় অনেকের যে রুপ আমি দেখেছি তার সবই লিখবো। কেউ অখুশি হলেও সত্যটা বলতে অামি কুন্ঠিত হবো না।
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×