ছড়াঃ ভাব
২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভাব
-মাসুদুল হাসান রনি
অনেক দিন পর বঙ্গবাজার
সাথে টাকা কয়েক হাজার
টিশার্ট কিনবে বন্ধু নিয়াজ,
ভাবছি আমি কিনবো কি আজ ?
ঘুরে ঘুরে বন্ধুর পিছু
দেখি আমি অনেক কিছু
সব কিছুর দাম ভীষন চড়া
পলো, টিশার্ট যায় না ধরা ।
রাগে ক্ষোভে না কিনে তাই
মার্কেট থেকে বেড়িয়ে যাই ।
ক্লান্ত হয়ে হেঁটে হেঁটে
চানখারপুলে ক্ষুধা পেটে
রেস্টুরেন্টে বসে আমি
দিচ্ছি অর্ডার দামী দামী ।
রোস্ট রেজালা মাটন কাচ্চি
ফিরনি পায়েশ খাচ্ছি দাচ্ছি,
ক্রমশঃ যায় পেটটি ফুলে
আনন্দের এক ঢেঁকুর তুলে
পান সুপারি একটু চেখে
শীতল হাওয়া গায়ে মেখে
ফিরছি বাড়ি কালীরবাজার,
ভাবটা আমার মহারাজার !
-------------------------------
২১.০৪.১৮
বাংলামোটর
ঢাকা
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...
তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।
জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির...
...বাকিটুকু পড়ুন
আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য...
...বাকিটুকু পড়ুন
প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুন