(দেখো) চোখ থাকিতে অন্ধ মানুষ ঘুরিয়া বেড়ায়
ডায়নে বায়ে আছে মানুষ হুশ তাদের কোথায়।।
রাত্রি কাটে নেশায় ডুবে দিনে যায় নামাজে
লোক দেখানো নামাজ পড়ে মুসলমান কয় নিজে
(মানুষ) মরন কথা ভুলে গেছে___ দুনিয়ার নেশায়।।
ভালো কাজে ডাকলে মানুষ আসেনা ছুটিয়া
মন্দ কাজে ভিড় জমেছে দেখোনা চাহিয়া
(মানুষ) ভুলে গেছে আল্লা-রাসুল___ শয়তানের ধোঁকায়।।
বাবায়-দাদায় ছিলো বলে হইছি মুসলমান
মুসলমানের কাম করিনা নাই খাটি ঈমান
(মানুষ) ডুবে আছে মিছে কাজে ___ কে তারে বুঝায় ।।
বনের পশু-তরু-লতা মৎস নদীর জলে
হু আল্লাহু জিকির করে সকাল-সন্ধ্যা কালে
(মানুষ) বিবেক দিয়ে চিন্তা করো __ সময় চলে যায়।।
৩১/০৮/২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



