অন্তর দিয়ে বাসলে ভালো জ্বলে-পুড়ে মরবি সই
অন্তরে জ্বলিছে আগুন দেখেনা কেহই।।
অন্তর পুড়ে কয়লা হলো বন্ধুয়ার প্রেমে
নিঠুর বন্ধু বুঝলো না রে বাঁচি কেমনে
তারে ছাড়া জ্যান্ত মরা বন্ধু আমার কই।।
মনের আগুন দেখা যায়না মরিলাম জ্বলে
দিবানিশি জ্বলে চিতা প্রেমের অনলে
পাষান বন্ধু বুঝিলনা কেমন করে ঘরে রই।।
লোকে আমায় পাগল বলে কলংক গলায়
বন্ধুয়ার পিরিতের বিষ নামায় কোন উজায়
বন্ধু বিনে প্রাণে মরি আমি যে সই আমরা নই।।
০৫/০৯/২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



