সাভার বংশী নদীতে নৌকা ডুবে এক ব্যক্তির মৃত্যু
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সাভার বংশী নদীতে নৌকা ডুবে তোরাব আলী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু ঘটে। তার বাড়ি রূপনগর। গত মঙ্গলবার রাত প্রায় ৯ টার দিকে রূপনগর-সাভার নামাবাজার খেয়া ঘাটের সেলু নৌকা পারাপারের সময় একটি বালুর ট্রলারের সাথে সংঘর্ষ লেগে ২০/২৫ জন লোক এবং মালামাল নিয়ে সেলু নৌকাটি ডুবে যায়। ডুবে যাওয়া লোকদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করেন। তাদের মধ্যে ৪/৫ জনলোকের অবস্থা গুরুতর হয়ে পড়ে এবং সাভারের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে সেলু চালক আব্দুল লতিফ মিয়াও ছিলেন। আহত অবস্থায় সবাইকে উদ্ধার করতে পারলেও তোরাব আলী নামে এক ব্যক্তি নিখুঁজ রয়ে যায়। দুদিন যাবত অনেক খুজাখুজির পরও সন্ধান পাওয়া যায়না তোরাব আলী নামের ওই ব্যক্তিকে। জানা যায়, ডুবে যাওয়া নৌকায় অধিকাংশরাই ছিলেন গার্মেন্টস শ্রমিক। সেদিন তারা আসন্ন ঈদের বোনাস-বেতন নিয়ে বাড়িতে ফিরতে ছিলেন। অনেকে ফিরছিলেন ঈদের বাজার করে। তাদের টাকা-পয়সা এবং সংগে থাকা সবই বংশী নদীর পানিতে হারিয়ে যায়। অনেকে আহত অবস্থায় ফিরলেও তাদেরকে ফিরতে হয় নিঃস্ব হয়ে। ওই ঘটনার ২ দিন পর আজ সকালে সাভার ধল্লাঘাটের কাছাকাছি বংশী নদীতে সাভার-ফোর্ডনগর নির্মানাধীন সেতুর কাছে ভেসে ওঠে তোরাব আলীর লাশ। স্থানীয়রা তোরাব আলীর লাশ সনাক্ত করে সাভার থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫

বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে...
...বাকিটুকু পড়ুন
মন পিঞ্জরে করবো বন্দি, পালাবি আর পাখি?
জানিস কী তুই তোকে নিত্য, নজরবন্দি রাখি!
স্বাধীন ডানায় উড়িস ঘুরিস, আমায় দূরে ফেলে,
আমারও তো ইচ্ছে লাগে, উড়ি ডানা মেলে!
মনের ভিতর ঘূর্ণি তুফান, বেসুরো সুর...
...বাকিটুকু পড়ুন
রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন