দুবাই ভিসা
১৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যদি ভোর হলেই খবর পেতাম
দুবাইয়ের ভিসাটা খুলে গেছে
ভাই-ভ্রাতা যার যার
থাকতো না বসে আর
বেকারত্বের গ্লানী মুছে দিতাম।।
অপরাধ করে যারা
সাজা পাক শুধু তারা
সাজা ভোগ কেনো গোটা দেশটার,
ছয় বছর হয়ে যায়
ভিসা বেন রয়ে যায়
কথা কেনো বলবে না সরকার―
ভারত পাকিস্তান
নেপাল কী ভুটান
সকল দেশের লোক করে কাম।।
ভিসা খোলা নাই বলে
বাঙ্গালী রসা তলে
বারোটা বেজে গেছে ব্যবসার,
মন্ত্রীরা আসে যায়
বৈঠক করে যায়
আশ্বাস দিয়ে যায় বার বার―
প্রবাসে আছি যারা
চাকরিতে আছি ধরা
পদে পদে আমাদেরই বদনাম।।
দুবাইয়ের পথ ঘাট
বিজলিতে ফিটফাট
টুয়েন্টি টুয়েন্টি এক্সপো,
শত শত লোক খাটে
দেশী লোক নাই তাতে
ভিসা খোলা থাকলে তো আসতো―
মিনতি হে সরকার
ভিসা খোলা দরকার
রেগুলার রেমিটেন্স পাঠিয়ে দিতাম।।
১৭/০১/২০১৮ ইং
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?
সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি...
...বাকিটুকু পড়ুন
রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন