somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্ষিতা নদীঃ বংশী

২৩ শে জুলাই, ২০২০ দুপুর ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিচারপতি : দরজায় কড়া নাড়ে কে?
বংশী : আমি এক ধর্ষিতা নদী স্যার!
বিচারপতি : কী! নদী কখনো ধর্ষনের স্বীকার হয়!
বংশী : কেনো হবে না স্যার, এই দেখুন আমার নগ্ন দেহ আর সারা শরীরে বিভৎস কামড়েরর দাগ। যৌবনা দেহ ছিলো আমার, দেখুন তো স্যার একটু ভালো করে তাকিয়ে; কী আছে বাকি।
বিচারপতি : হুম। তবে কি করে হলো এসব?
বংশী : স্যার,বলতে লজ্জা হয় আবার ভয়ও লাগে।
বিচারপতি : নির্ভয়ে বলো।
বংশী : স্যার, আমি নদী। আমি জননী। মাতৃত্ব আমার ভূষণ। আমার বুকে ছিলো পুত্র-কন্যাসম হাজারো মৎস। নগরায়ণের দোহাই দিয়ে নগর পিতাগণ এসিড ঢেলে দিয়েছে আমার সারা শরীরে। ঝলসে গেছে অঙ্গপ্রত্যঙ্গ। কোলের সন্তান মারা গেছে। ধর্ষিতা হয়েছে আমি।
বিচারপতি : তারপর? বলতে থাকো।
বংশী : আমি অবোলা স্যার। বাকশক্তি নেই আমার। হাত-পা বাঁধা। আমি তো তাদেরকে ক্ষতি করিনি স্যার! বরঞ্চ আমার বুকের ধন তাদের আহার হয়ে,তাদের বাহুতে শক্তি যোগিয়ে আসছিলো শত-সহস্র কাল ধরে। তাদের শরীরের পুষ্টির উদাপান ছিলো আমার পুত্র-কন্যাগণ। বলুন স্যার, কী ছিলো আমার অপরাধ?
বিচারপতি : তোমার শরীরের অবস্থা দেখে আর কথা শুনে মনে হচ্ছে তুমি সত্যিই বলছো।
বংশী : স্যার, আমার কথা শেষ হয়নি।
বিচারপতি : হ্যাঁ, বলতে থাকো।
বংশী : উন্নয়ণের নাম করে কল-কারখানার সকল প্রকার অপরিশোধিত বর্জ্য পদার্থ নির্বিচারে ফেলে যাচ্ছে আমার উপর। ওই তেজস্ক্রিয় রাসায়নিক পদার্থের বিষক্রিয়ায় আমি জন্মদিতে পারছি না নতুন সন্তান, হারাতে বসেছি মাতৃত্ব।
বিচারপতি : বিষয়টা তলিয়ে দেখার মতো। তারপর?
বংশী : স্যার এতে ক্ষতিটা কিন্তু আপনাদেরই হচ্ছে।
বিচারপতি : আমাদের মান?
বংশী : এখনো বুঝতে পারছেন না স্যার! আমি নদী, জলের উৎস। জল মানে জীবন। মানুষ, জীব-যন্ত্র তথা জীব জগতের মঙ্গলময়ী আমি নদী। আমাকে মেরে ফেলা মানে আপনাদের মরন ঘন্টা বাজানো। (চলবে…)

সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০২০ দুপুর ১:৩৩
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×