আজ খবরে দেখলাম তনুর লাশ আবার কবর থেকে তুলা হয়েছে। চারিদিকে অসংখ্য মানুষের ভীড়। কিন্তু সবাই কবর থেকে অনেক দুরে। কবরের চারপাশ সামিয়ানা দিয়ে ঢেকে ফেলা হয়েছে।ভিতরে কি হচ্ছে শুধু তারাই জানে।ভিডিও টা দেখে কিছু খটকা লাগছে।আসলেই কি তনুর লাশ তোলা হয়েছে?কবরের চারপাশ ঢেকে ফেলা হলো কেন?জনগন লাশ উত্তোলনের চিত্র দেখলে কি সমস্যা?
হয়তো কবরের চারপাশ ঢেকে ফেলার এটা ওজুহাত হতে পারে যে,মানুষ ভয় পাবে তাই।আরে ভাই বাংলাদেশের মানুষের কলিজা এত কমজোর না। সাত টুকরা লাশ,গলাকেটে জবাই করা বিভষ্য লাশ,সিমেন্টের বস্তায় ভরে ডুবিয়ে দেয়া লাশ দেখে তারা তাদের কলিজা খানা শক্ত করে তুলেছে অনেক আগে থেকেই। আর এ লাশ তো মামুলি ব্যাপার।যাই হোক,
আর চার জন মানুষের লাশ নিয়ে যাওয়ার চিত্র দেখে আরও অবাক হলাম।এ চার পাঁচ দিনে লাশের নিশ্চয় বিকট গন্ধ হয়েছে।

যারা লাশ বহন করে নিয়ে যাবে তাদের নিশ্চয় গন্ধ লাগার কথা। জানিনা আসলেই লাশ উঠানো হয়েছে কিনা?? কিন্তু তাদের না আছে দুর্গন্ধ প্রতিরোধক মাস্ক বা দু্র্গন্ধে অতিষ্ঠ হওয়ার মত বিরুপ কোন প্রতিক্রিয়া।শুধু পিছনে পিছনে আসা এক পুলিশকে দেখলাম নাকে হাত দিতে।হয়তো গোপালি পুলিশ তাই তার গন্ধ পর্যবেক্ষন ক্ষমতা অনেক প্রখর।
আমার মনে হচ্ছে রিজার্ভ এর টাকার ধামাচাপা দিতে সরকারকে খুব বেগ পেতে হচ্ছে। আর সত্যি সত্যিই যদি লাশ উঠানোও হয়ে থাকে তবুও অবাক হবোনা। কারন তনুর মত মেয়েদের এত সহজে মরলে চলবে কেন? আরো কিছুদিন তনুকে নিয়ে মাঠ গরম করতে চায় সরকার।আফসোস শুধু একটাই মেয়েটা মরেও শান্তি পেলোনা।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

