আরেকটি লজ্জাঃ ঘুম থেকে উঠতে বিলম্ব, শিশু শ্রমিককে পিটিয়ে হত্যা
০৯ ই মে, ২০১৬ দুপুর ২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লক্ষীপুরের চন্দ্রগঞ্জে ভোররাতে ঘুম ভাঙতে বিলম্ব হওয়ায় একটি বেকারি কারখানায় আলাউদ্দিন (১৪) নামে এক শিশু শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার বিসমিল্লাহ সড়কের 'আনন্দ বেকারি'র কারখানায় এ ঘটনা ঘটে। লক্ষীপুর পুলিশের এএসপি (সার্কেল) মো. নাসিম মিয়া জানিয়েছেন, শিশু আলাউদ্দিনের লাশ উদ্ধার করে লক্ষীপুর সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, আলাউদ্দিনের হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আনন্দ বেকারির মালিক নাছির উদ্দিন রনি ও শ্রমিক মোহাম্মদ আল-আমিনকে আটক করা হয়েছে। নিহত শিশু আলাউদ্দিন লক্ষীপুর সদর উপজেলার দত্তপাড়া উত্তর মাগুরী গ্রামের আবুল কালামের ছেলে। পরিবারের অভিযোগ, বাবার অস্বচ্ছলতার কারণে শিশু আলাউদ্দিন আনন্দ বেকারিতে কাজ নেয়। গত সাত থেকে আট মাস যাবত সেখানে ভোর থেকে রাত পর্যন্ত কাজ করতো সে। কাজ শেষে কারখানার মেঝেতেই ঘুমাতো। দীর্ঘদিন দিন ধরে হাড় ভাঙা খাটুনিতে গত কয়েক দিন ধরে ক্লান্ত হয়ে পড়ছিল আলাউদ্দিন। রোববার রাতে কাজ শেষে ঘুমানোর পর সোমবার ভোররাতে ঘুম থেকে উঠতে পারেনি সে। পরে অন্য শ্রমিকদের ডাকাডাকিতে ঘুম ভাঙে তার। ঘুম থেকে উঠতে বিলম্ব হওয়ার কারণে বেকারির মালিকসহ অন্য কয়েকজন শ্রমিক আলাউদ্দিনকে উপর্যুপরি পেটাতে থাকে। এক পর্যায়ে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
সূত্রঃ যুগান্তর নিউজ
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১৬ দুপুর ২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৪

যেকোনো দেশে শিক্ষিত নাগরিককে রাষ্ট্রের সম্পদ মনে করা হয়। তাদের জ্ঞান, বুদ্ধি আর অভিজ্ঞতা দিয়ে রাষ্ট্র উপকৃত হবে, এটাই স্বাভাবিক প্রত্যাশা। কিন্তু বাংলাদেশে অনেক সময় চিত্রটা যেন উল্টো।...
...বাকিটুকু পড়ুন
শ্রদ্ধেয় ব্লগ টিমের প্রতি বিনীত নিবেদন,
ব্লগের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা দীর্ঘদিন ধরেই মনে জমে আছে। কথাগুলো কোনো অভিযোগ হিসেবে নয়, বরং একজন সাধারণ ব্লগার ও...
...বাকিটুকু পড়ুন'জং' শব্দটার অর্থ 'যুদ্ধ'। এভাবে, জঙ্গী কথাটার অর্থ দাঁড়ায় - যোদ্ধা বা যুদ্ধ করেন। যে কোন যুদ্ধই প্রাণহানি ডেকে আনে। আগের কালে, রাজারা যুদ্ধ করে দেশ জয় করতেন। তাঁদের অণ্যে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪
২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে...
...বাকিটুকু পড়ুন