
যখন সন্ধ্যা নেমে আসে তোমার বুকে
আলিঙ্গন করে তোমায় পরম মমতায়,
যখন পাখিরা সব নীড়ে ফিরে যায় ঝেঁকে
তবু রেখো মনে আমায়।
গ্রীস্মের তপ্ত রোদে,চারপাশে যখন ফাটল ধরে
তখন কোন এক মৃদু হাওয়াই মনেরেখো আমায়।
বর্ষাকালে যখন জেলেরা মাছ ধরে,
বহমান নদীর স্রোতে মনেরেখো আমায়।
শরতের নীল আকাশে সেই বালকটি যখন ঘুড়ি ওড়ায়,
না হয় কাশবনের কিনারে কোন এক কাশফুল রুপেই মনেরেখো আমায়।
হেমন্তের মিষ্টি রোদে যখন দুয়ারে বসে মায়ের হাতের পিঠে খাবে,
তখন সেই সোনালি ধান গুলির রুপে না হয় মনেরেখো আমায়।
শীতের রাতে তুমি যখন কাথা গায়ে ঘুমুবে,
তখন না হয় মনেরেখো আমায় কোন এক হুতুম পেঁচার ডাকে।
যখন নেমে আসবে বসন্ত ,
চারপাশ ভরে যাবে ফুলে ফুলে
তবু মনেরেখো আমায় কোন এক কোকিলের ডাকে।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



