somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিত্রপটে

১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মন খারাপ হলেই বৃষ্টি নামে একা একা,
গোমড়া মুখে ক্লান্ত শত স্মৃতি আঁকা!
অরণ্য শেষে বিহ্বল সেই দুরন্ত ঘোড়া,
স্পর্শের রশি ছিঁড়ে ছোটে লাগামছাড়া!
শেষ যুদ্ধের পড়ন্ত রোদে ফেরে যোদ্ধাকবি,
কালো মেঘে তার মন, ছেঁড়া ভায়োলিন,
সুর দিতে গিয়ে গানে মন ঝরে ঝরঝর,
গ্রহান্তরের রক্তক্ষয়ে হারিয়েছে সে সবই!
তারো মন ভালো হয় দেখলে তোমার ছবি!

মন খারাপ হলেই রাতের আকাশ দূরে,
গভীর নীলের দুঃখে কাঁদে গহীন বন্য সুরে!
হারানো পথের পাখিরা যেমন রাস্তা ভোলে,
মেঘে মেঘে হারায় তারা অযুত তারার দলে!
ইচ্ছাতুলির কল্পনাতে, রাঙ্গিয়ে রঙ্গিন চাদর,
যদি মেঘ আঁকায় আনমনে আকৃতি তোমার!
দিশেহারা সে পাখি ঝাঁক ও ফিরে পাবে দিক,
চোখের তারায় পেলে তোমার হদিস।
গ্রহান্তরের যোদ্ধারা আজ ফেলে আগ্নেয়াস্ত্র,
তো্মাকে ভেবেই হয়ে গিয়ে খাঁটি কবি,
রূপালী তারার ছায়ায় লিখবে তোমাকে পত্র!
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য লাস্ট সাপার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৩



কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক... ...বাকিটুকু পড়ুন

উন্মাদ; নেতা না জনগন

লিখেছেন সামছুল আলম কচি, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫৩



১। জনগন উন্মাদ, নাকি নেতা-পাতি নেতারা !!?? যেহেতেু জনগনই ভোট দিয়ে (বাংলাদেশ ছাড়া) নেতা নির্বাচন করে; বলা যায় জনগনের উন্মাদনা-ই নেতা-পাতি নেতাদের উন্মাদনা আরও বাড়িয়ে দেয় !!... ...বাকিটুকু পড়ুন

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-

... ...বাকিটুকু পড়ুন

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত!

লিখেছেন সাহাদাত উদরাজী, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত! বহুবার বলেছি, যারা আমার সাথে আছেন তারা নিশ্চয় দেখেছেন। সরকার যে কোন সিধান্ত দেবার আগে তার হাতে গবেষণা পত্র (কোন শিক্ষক... ...বাকিটুকু পড়ুন

সময়

লিখেছেন শাহেদ শাহরিয়ার জয়, ১২ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৩

আহ সময়,
তুমি শেখাও,আমি শিখি না।
তুমি পড়াও,আমি পড়ি না,
তুমি দেখাও, আমি দেখি না।
বলেছিলে- একদিন বুঝবো,
সবকিছু হারিয়ে খুঁজবো!


তুমি ভুল!

চেয়ে দেখো-
আমি আজো বুঝি না,
আজো হা-হুতাশ নিয়ে কিছু খুঁজি না!

বি:দ্র: অনেকদিন পর!কেউ আছে আমার... ...বাকিটুকু পড়ুন

×