somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যাও যাযাবর

২২ শে মে, ২০২০ ভোর ৪:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একদিন স্বেচ্ছায় চলে যাবে যাযাবর,
দলিলের শৃংখলাবদ্ধ স্ট্যাম্পে সযত্নে স্বাক্ষর দিয়ে,
প্রত্যাহার করে নেবে সভ্যতায় জন্মগত অধিকার!
প্রাচীরের ওই পারে জ্যন্ত বৃক্ষ আছে,
স্বর্ণাভ অংগুরীয় রাইফেলের পাহারায় থাকে বলে,
কিনেছিল নীহারিকা মকরসংক্রান্তির রাতে,
আয়েশের ঘুম বেচে,
অরুন্ধতীর আলো পান করে নেশাতুর, দিকভ্রষ্ট!
তবুও বালিকার সুতীব্র অভিমান,ফাটায় গলা,
দেয়ালের ইশতেহারে, এখনো তীক্ষ্ণ কংকনের ঘাত!
সব স্মৃতি পড়ে আছে বাসি ধুলা মেখে, চলে যাবে,
যাযাবর চলে যাবে! পিছনে থাকবে পড়ে,
রড লাইটের আলো, অবিরাম বুড়ো ফ্যানের ঘূর্ণন,
ঘামে ভেজা বিছানার মায়া, নাগরিক অধিকার!

ভবঘুরের মতো অনভ্যাসের বীজ ছড়িয়ে বালিতে,
মাহুতের কুটির ছেড়ে আরো দূর অন্ধকারে,
কুয়াশার দেশ! জীয়ল কূপে গড়াগড়ি খায়,
মৃত পশুদের হাড়গোড়! সেইখানে জমা,
নিয়তির ক্ষেতে হাড় ভেংগে চাষকৃত ব্যর্থ অংগীকার,
শখ তার পুরানো ভুট্টার মতো ফ্যাকাশে গন্ধ পাবার!
স্তব্ধ টলস্টয়ের শুভ্র উঠোনে কয়েক লহমা থেমে,
অর্থডক্স মোমবাতি হাতে দৌড়াবে দান্তের বাগানে!
ব্যক্তিগত শোক, দুমড়ানো প্রেম পত্রের মতো,
তার নিজস্ব বেয়াত্রিচের সাথে পুড়ছে অনন্তকাল,
নারকীয় আগুনে! দেখে দাত খিচাবে লুসিফার!

লাল পতাকার জোয়ার ও বিপদসীমার ওইপারে,
হেঁটে যাবে যাযাবর নির্দ্বিধায়,
ওইখানে স্বর্গ নেই, আছে শুধু রক্তলোভী হাঙ্গর,
খুনি চোয়াল! আর মুক্তি আছে চক্রাকার যন্ত্রণার,
ওইখানে গলে যায় দাসত্বের পাললিক পাথর!
একদিন ঠিক চলে যাবে,
দলিলে ঘোষণা দিয়ে- ‘প্রয়োজন নেই কিছু তার!
প্রতিধ্বনি আজন্ম যন্ত্রণা দিবে আমাদের অনভ্যস্ত-
কানে-'হায় না পারি থাকতে, না পারি সেখানে যেতে!'
বিষম বন্দীদশা জেনে, প্রাতরাশে নিয়মিত নিব,
হেমলক টেনে!

এলার্মের ঘণ্টার মতো অভ্যস্ত বিকালে,
যাযাবর একদিন ফিরবেনা পরিচিত ঘরে,
অনন্য বৈরাগ্য খেলা করে নিউজ চ্যানেলের স্ক্রলে,
উদবসনা সুললিত রমণীদের উদ্বাহু নাচ!
পরিত্যক্ত স্কচের বোতলের মতো ভেংগে পড়ে থাকে,
আর কতো ডিলুউশনে ভোগাবে প্রণয় তাকে!
গোলাপের কাঁটার মতো সুললিত নারীদের-
বাহুর আলিঙ্গন! সামান্য সময় থাকে কিউপিড!
তারপর কন্টকিত যন্ত্রণা, অবশ সকল স্নায়ু,
সুমিষ্ট মধুর চুম্বনে লুকানো বটুলিনামের টক্সিন,
এভাবেই চলে যায় আয়ু!
পেটে রাক্ষসের চোখ নিয়ে এসেছে ঘুর্ণিবায়ু,
পালায় সবাই! অস্তিত্ব মানে খোঁজা নিরাপদ আশ্রয়,
তবু যাযাবর একা হাঁটে অন্তরের অন্ধ আলোয়,
ভাবে ওইখানে মুক্তি আছে! আছে তৃষ্ণার পানি!

ছবি কৃতজ্ঞতাঃ ইন্টারনেট।
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০২০ ভোর ৪:১৩
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাকে দিয়ে সেলস হবে না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৫

আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

×