somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফিনিক্স

১৯ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রতিদিন উষ্ণ রাজপথে হেঁটে পুরোটাই পুড়ে যাই,
শহরের বিস্মৃত অন্দরে!
ভিনগ্রহী দানবের মতো হেলানো ভবনে তীব্র ধার,
আয়েশে গড়াতে গেলেই মাংসল কেঁচোটার মতো,
তীক্ষ ফলায় কেটে যাই বারবার!
তারপর স্টোভের আগুন! বৈদ্যুতিক চুলার আগুন,
সবার অজ্ঞাতে ঘটায় বিস্ফোরণ!
দাউদাউ করে যেমন পুড়ে বিক্ষুব্ধ টায়ারের রাবার,
সেভাবেই পুড়ে যাই! অনন্ত মহাবিশ্বময় ছড়াচ্ছে-
অনাদি ছাই! মসৃণ ট্যালকম পাউডারের মতো ছাই!
তারপরও হুট করে চোখ মেলে দেখি বেঁচে আছি,
চর্যাপদের ছেড়া অক্ষরের মতো পুড়েও দিব্যি আছি!
কাবাবের মতো প্রতিদিন দাহ্য হওয়া রুটিনমাফিক,
তারপর একই বৃত্তে ঘোরা বারংবার! লক্ষ কোটি বার!
কে চায় এই পুনর্জন্ম আগ্নেয় চুল্লীতে?

মাঝে মাঝে পরিচিতার মুখে দানবীরা ভর করে এসে,
ছুটন্ত শতপদী সামান্য ঘষা খেলে রৌদ্রতপ্ত বাতাসে,
বিজলী রেখার মতো উষ্ণ পশমে লাগে দাবানল,
লালচে পালকের সোনালী উষ্মায় ঝলসায় নখ ঠোঁট,
দিনের শেষে জীবনের মানে- কয়েক টুকরো কয়লা,
আর নিভু নিভু আগুন!
পুনশ্চ ফিরব জানি! তবু কখনো কি পাব ফিরে-
আজকের জীবন? পোস্টারে হাসে অমরত্বের প্রহসন!
নিত্য রাতের ঘুমে স্বপ্নে হামলা করে ডোরাকাটা সাপ,
শরীরে টানা সাদা কালো জেব্রার মতো দগদগে দাগ,
দিনেও ছাড়েনা পিছু! তীব্র তাড়া খেয়ে হই দিশেহারা!
এভাবেই ছুটে অনিয়ন্ত্রিত আগুনের মতো পুড়ে মরা!

অনেকেই হাসে! অগণ্য উৎসুক মুখ দালানে ও বাসে,
প্রায়ই ভাবি কেন আমি মেতেছি এক নিষ্ঠূর সার্কাসে!
কখনো ধীরেই হাঁটি, কখনো প্রাণপণে দৌড়াই স্রেফ,
ছায়ার মতো পাশে দাঁড়িয়ে গোঙায় মঞ্চের বিবেক!
নিরর্থক পোষা পশুর মতো!
আজকাল হইনা অবাক! পুড়ে যেয়ে ভীড়ের ঘর্ষণে,
মিশে যাই, দ্রবীভুত হয়ে যাই দ্রবণে,
সালফারে মিশ্রিত ধোয়ায়, পাইপের গাঁড় কার্বনে,
সূর্য্য মরার আগে বর্জ্য পুকুরে মিশে থাকে শুধু ছাই!

শোন বিগত প্রণয়ী প্রতিটি বর্ষণক্লান্ত সম্ভাব্য ভোরে,
জীবন্ত চিন্তায় চন্দনের সুবাসে জন্ম যন্ত্রণারা আমার,
দিলে অসহনীয় চীৎকার!
শুকনো পাতার মতো টুপটাপে ঝরে গেলে মেঘদল,
কক্ষ্যচ্যুতি হলে কিছু কিছু এতিম গ্রহের,
পুনরায় হবে কি আমার? এই রাজপথে অন্ধগলিতে-
পুড়ে যেতে যেতে হবে তো আবার মিলন?

ছবি কৃতজ্ঞতাঃ ইন্টারনেট
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:২৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×