somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দশে দশ

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"দশের মধ্যে নয় পাইলি কিভাবে হবি, দশের মধ্যে দশই পাওয়া লাগবি বুইঝছ। দশের মধ্যে দশ না পাইলে, এক থেকে দশের মধ্যে ঢুকবা কিভাবে?"
একটি বালিকা মেয়ে, দুপাশে বেণি-চুল, চোখে অমিত প্রগলভতা, হয়ত নার্সারি স্কুলে পড়ে, মায়ের সাথে হেঁটে পার হয়ে গেল শহরের ভাংগাচোড়া কালভার্ট। হেঁটে না বলে বলা ভালো ঘাসফড়িং এর মতো লাফিয়ে গেল। এক চিলতে মুভির ক্লিপ যেন। শুধু বাতাসে অনুরণন রেখে গেলো মায়ের মুখের কথাগুলো। একবার নয় মা বারবার কথাগুলো আওড়াচ্ছিলেন। ছবিটা হারিয়ে গেলো কিন্তু শব্দটা আমার মাথায় ঢুকে গেলো। দশ, দশ.... শুধু দশের প্রতিধ্বনি! দশের মধ্যে দশ না হলে হবিনা!

একটা সময় দশে নয় পাওয়া কতো আনন্দের ব্যাপার ছিল। মফ:স্বলে যারা বড় হয়েছি তাদের কাছে দশে নয় পাওয়া তো সর্বোচ্চ অর্জন ছিল। এখন হয়ত সব পালটে গিয়েছে। পৃথিবী বদলেছে। যে বালিকাটি প্রজাপতির মতো আনন্দে উড়ে এসে মাকে জানালো সে দশে নয় পেয়েছে, মায়ের হা-হুতাশ তার মনোজগতে কি প্রভাব ফেলল? মা কি সন্তানের এটুকু অর্জনকে প্রশংসা করতে পারতেন? হয়ত পারতেন। কিন্তু এই যে সন্তানের অর্জনের আনন্দের সামনে প্রত্যাশার নতুন বাঁধ দেওয়া যাতে সন্তান দমে না যায় তা কি সবসময় প্রয়োজনীয়? নাকি বিশ্বায়ন যে 'নিড ফর স্পিড' টাইপের রেস বাজারে এনেছে, নিউইয়র্কের এভিনিউ থেকে বাংলার শহর সবখানে যে ঘোড়াদৌড়, তার বৈশিষ্ট্যই এটা! এই অগ্রযাত্রায় আবেগ, অনুভূতিকে লালন করে সময়ের অপব্যয় হয়ত আর করতে চায়না মানুষ। সন্তানকে আবেগশূন্য কিন্তু তীব্র সাহসী যোদ্ধা হিসেবে গড়তে চায় সবাই, যে দশে দশ পাবে, এক থেকে দশেই থাকবে। কিন্তু মন ও আবেগের এই যে পরিচর্যার অভাব তা হয়ত এক সময় সন্তানকে সফল করলেও ঠেলে দিবে আমৃত্যু আবেগীয় সংকটে। নিজের ভিতর ঘাপটি মেরে থাকা খারাপ লাগাকে সে নিজেও বুঝতে পারবেনা, ভাববে জীবনে দশে তো দশই পেলাম, তবু সব শূন্য কেন লাগে! না বুঝেই অনেকে আনমনে সোস্যাল মিডিয়ায় পশ্চিমি শব্দ ধার করে লিখবে- 'I am in Existential Crisis'!

এই যে ক্রমশ তাগাদা। আরো এগিয়ে যাও। আরো এগিয়ে যাও এর শেষই বা কোথায়! আমরা এখনো প্রচন্ড চাপে পড়লে সিম্বলিক স্বপ্ন দেখি- পরীক্ষায় বসেছি, অংকের খাতায় কোন অংক মিলছেনা! বাংলা পরীক্ষায় সময় শেষ কিন্তু রচনা লিখা শেষ হচ্ছেনা! ইংরাজির উত্তর লিখছি কিন্তু শব্দ খুঁজে পাচ্ছিনা, ভোকাবুলারি নাই! কি গভীর ছাপ রেখে যেই এই শৈশবের চাপ আমাদের মননের গভীরে! এর থেকে হয়ত মুক্তি নেই। হয়ত জীবনযুদ্ধে এগিয়ে যাওয়ার জন্য কিছুটা চাপ দরকার। না হলে ব্যক্তিত্বে ঘাতসহতা আসেনা। কিন্তু কিছুটা প্রশংসা, স্বস্তি, অর্জনের স্বীকৃতি তো মানুষ পেতেই পারে। সেতো এটা শুনতে চাইতেই পারে- 'দশে নয় তো অনেক ভালো নম্বর, তুমি তো রুপকথার রাজকুমারীদের মতো ভালো করেছ!'
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

×