(রংপুরের আঞ্চলিক ভাষায় লেখা)
বন্ধু তোমার পথের পাকে চেয়া
দিন গ্যালো
গ্যালো দিন।
তোমায় আসিবেন বুলি
ফুটিক সকালে ঘুম থাকি উঠি
বিছানা ঝাড়ুছুং, গাও ধুইছু, মাথাত দিছুং বাসনা তেল।
তোমায় আসিবেন জন্যে
কত কষ্ট করি ঢেকিয়া শাক তুলি বাছি বাছি থুইচুং
সারা বিকাল চেষ্টা করি মারিছুং মাছ
পুটি টেংনা পাবদা আরও কত।
তোমার আসিবার কথা আছে জন্যে
গাছ থাকি নারিকেল পারে বানাচুং নাড়ু
সরিষা বাটা দিয়া ইলিশ পছন্দ করেন বুলি
দুই মন ধান ব্যাচে ইলিশ কিনিচুং এক কেজি
তোমায় আসিবেন জন্যে
কাইল সারারাইত মুই এক ফোটাও ঘুমাও নাই।
সকাল থাকি চৌকাঠ ধরি খাড়ে আছুং
দুপোর গড়িয়া বিকাল হইল
বিকালের রৌদ ক্লান্ত হয়া সইন্ধা নামি আসিল
শুধু আসিলেন না তোমায়
আর তোমার পথের পাকে চেয়া থাইকতে থাইকতে
দিন গ্যালো
গ্যালো দিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

