somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দূরে কোথাও

০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমরা ছুটতে থাকি দক্ষিণ পূর্ব দিক বরাবর, উজ্জ্বল রোদের নিচে, মাঠের ভেতর দিয়ে দক্ষিণমুখো, আর পেছনে দুজন লম্বা রশির দুইপ্রান্ত মুঠোয় আকড়ে ছুটে আসছে আমাদের পাকড়াতে, ধরা পড়লে আমাদের চলবে না কিছুতেই, একটা আতঙ্ক আমাদের চোখেমুখে, তার দুজন রশির দুপ্রান্ত ধরে রেখে হাতের রশি ধনুকের মতো বাঁকা করে ছুঁড়ে ছুঁড়ে মারছে আমাদের দিকে আর চমকানো বেগে টান মারছে পিছন দিকে, যেনো হেচকা টানে আমরা পড়ে যাই মাটিতে। পড়ে গেলে ফের উঠে, পুরো বেগে ছুটতে কিছুটা সময় নষ্ট হয়ে যাবে নির্ঘাত Ñসে ফাঁকে তারা আমাদের পাকড়ে ফেলবে, তাই তাদের থেকে অনেক দুরে আমাদের ছুটতে হচ্ছে। রশিটা লাফিয়ে আসছে আমাদের দিকে বারবার, বারবার তাদের দুগ্ধসাদা দাত রোদেও হাসিতে মাখামাখি হয়ে ঝলসে উঠছে। একটুর জন্য পারছে না রশিটা আমাদের সামনে এসে পড়তে। এই আমাদের পাকড়ে ফেললো বলে। প্রতিবার রশিটা লাফিয়ে উঠা মাত্রই আমাদের দৌড় আরও দ্রুত করতে চাই। রশিটা যেনো আমাদের পেছনেই পড়ে এবং সামনে কিছুতেই আসতে না পারেÑ এই তো চাওয়া আমাদের। তারা চেষ্টা করে যাচ্ছে, তাদের কে নিয়োগ করেছে এ কাজে আমরা জানি না, এবং জানি না কেনই বা আমাদের তারা পাকড়াও করতে চায়, আমরা কেবল তাদের ক্ষিপ্রতার ভেতর এক ধরনের হিংস্রতা দেখতে পাচ্ছি, কিন্তু কেনÑ আমরা জানি না, আমরা কেবল বুঝতে পারছি আমাদের সমুহ বিপদ। আমরা ছুটছি, আর তাদের চোখের বাইরে ছুটে যেতে চাইছি, কিন্তু এই খোলা সমতল, চষা, ধুলোউড়ামাঠের মাঝে কখন শুরু হবে মাঠ থেকে উচু করে বাধা ঘরবাড়ি। অনেক ঘন গাছপালা ছাওয়া ঘরবাড়ি। কখন আমরা ঝোপঝাড়ের নাগাল পাবো, তাদের আড়াল পেয়ে নিজেদের লুকিয়ে ফেলবো সেই তৃষ্ণা একবার আমাদের চোখ দিগন্তের দিকে এবং আতঙ্ক আবার পেছন দিকে ছুটন্ত অবস্থায় তাকাতে বাধ্য করছে, আমরা ঘামছি আর রোদের চাবুক পেছনে তাকানো মাত্র দেখি লাফিয়ে ওঠছে রাশিটা। তাদের হাত থেকে আমাদের দিকে ছুটে আসছে। আমরা ছুটছি। আমরা মানে আমি এবং আমার চেয়ে ছোট আরো দুটি কিশোর। ছুটতে ছুটতে ছুটতে আমরা মাঠের পর মাঠ পেরিয়ে তাদেরকে ক্রমে পিছে আরো পিছে ফেলে দিলাম। একটা বাড়ি দুইটা বাড়ি তিনাচারটাপাচটাবাড়ি পেরিয়ে ঝোপঝাড়ে লুকিয়ে পড়ি। ঝোপটা একটা লম্বা দীর্ঘ এবং বেশ উঁচু টিলায় চড়ে তার গায়ে ছড়িয়ে রয়েছে ঘন হয়ে টিলার গা বেয়ে। টিলাটা গমগম স্বরে কথা বলছেÑ চিতা নিভে যাচ্ছে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। টিলার অপরপাশে মানে এর দক্ষিণ প্রান্তে অনেক দূর থেকে ধূয়া উড়ে আসতে দেখলাম, নিচু হয়ে, মেঘের মতো কালো ও ভারী ধূয়া। আর পেছন ফিরে দেখতে পেলাম পূব থেকে পশ্চিমের দিকে চলে যাওয়া একটা রাস্তা। সূর্যটা এখন মাঝ আকাশ থেকে একটু পশ্চিমে কাত হতে চাইছে। দেখলাম সারি বেধে লোকজন আসছে, তাড়াহুড়ো করেই আসছে। মনে হলো টিলাটির আহবানে সাড়া দিতেই এদের তাড়াহুড়ো। তাদের কাধে একটা শব রয়েছে। চিতাকে নিভতে দিতে চাই না তারা কোনভাবেই। টিলা গমগম স্বরে বলছে তাড়াতাড়ি করো চিতা নিভে গেলা বলে। টিলার এই উত্তর মাথার পূর্বপাশে ভীষণ গভীর খাদÑ আমি একটা খাদে নেমে গেলাম এবং আরো গভীরে একটা সিঁড়ি পথ, তা ধরে নামতে নামতে একটা বিশাল ঘরে এসে পৌছালাম। আমি পিছনে ছুটে আসা কিশোর দুটিকে কখন যে এই আতঙ্কগ্রস্ত ছোটছোটির মধ্যে ভুলে গেলাম, ইশ! এবং পেছন ফিরে তাদের আর দেখতে পেলাম না। তাদের একজনকি ধরা পড়ে গেছে। একা হয়ে গেলাম। ঘরের ভেতর গিয়ে বসতে একটা হাওয়া এলো বারান্দা ছাপিয়ে ঘামে উপচানো পুরো শরীর ঘিরে পাক খেলো, কপালে হাত দিতেই মসৃণ লবণের দানা চটচটে আঙুলে উঠে এলো। মনে অচেনা জায়গার আতঙ্ক এই হাওয়া আরও উস্কে দিলো। আমি এখানে ঘরের ভেতর একটা বিশাল খাচা দেখতে পেলাম, খাঁচার ভেতরে কিছু নেই, খাঁচার বাইরে ধারালো একটা ছুরি হাতে এক নারী, কালো জামা গায়ে, একটা কেশরহীন সিংহ তার সাথে হিংস্রমাখাচোখে মুখোমুখি তাকিয়ে আছে। নারীটি একটা পাঠার গলায় তার ছুড়িটি চালিয়ে দিতেই সিংহটি তার দিকে ছুটে গেলো, আর পাঠাটার মুখে থাবা মারলো কিন্তু নারিটি কোনভাবেই তাকে কামড় বসাতে দিবে না এবং একসময় ক্লান্ত বিব্ধস্ত হয়েই কিনা, কিংবা নিরামিষিী সিংহটিকে মাংসাসী হতে দিলে তার মাংসেও কামড় বসাতে পারে এই ভেবেই কিনা কে জানে সিংহের গলাতেও ছুড়ি বসিয়ে দিলো এবং সিংহটির শিরা চেরা রক্তের লালচিৎকার ছিটকে আমার গায়ে এসে পড়লো। দীর্ঘাঙ্গী, চিকন, সরুকোমর উচ্চ নিটোলসন্তনশোভিত ও হৃষ্টপুষ্ট মহিলাটির কোন খেয়ালই নেই কেউ এসব দেখছে। বা তার হয়তো এতে কিছুই এসে যায় না। আমি ছুটে বেরিয়ে এলাম আবার ছুটতে লাগলাম পূর্ব দক্ষিণ দিকে মাঠের পর মাঠ পেরিয়ে শহর পেরিয়ে আবার মাঠ পেরিয়ে দিগন্তের নীরব প্রান্তে যেখানেএকটা খাল আকাবাকা হয়ে দদিগন্ত ভেদ কওে কোথায় যে হারিয়ে গেছে কে জানে, এর পাড়ে পাশে কয়েকটা লাউয়ের মাচা, সবুজ কি নিবিড়, হাতির কানের মতো নরোম রোমশ পাতাগুলো একেঅপরের গায়ে হেলান দিয়ে বাতাসে হাসছে, লাফাচ্ছে, পাতার ধারগুলো উল্টে যাচ্ছে, বিপরীত পিঠ একটু সাদা যেনো, তুলনায়। হুহু বাতাস মাঠ পেরিয়ে এসে আছড়ে পড়ছে গায়ে, পাড় ধরে আমি এগোতে এগোতে কয়েকটা ভাঙা খড়ো ঘরের পাশ দিয়ে যেতে থাকি সূর্যকে পেরিয়ে কত পূর্বে চলে এসেছি, সূর্য দেখি পশ্চিম আকাশে চলে গেছে। হাঁটি এবং এক সময় একজন পেশল তাম্রবর্ণ, ত্বককোচকানো নগ্ন বৃদ্ধ মহিলার পেছনে হাটতে লাগলাম, কেন কে জানেÑ ক্লান্ত লাগছে, অবসন্ন? তাও না। এক ধরণের নিস্পৃহতা, এক ধরণের তাড়াহীনতা কোথা থেকে যেনো এলা আর আমার শরীর ভিক্ষে নিলো। মহিরার দিকে লক্ষ্য কতে লাগরাম আর হাটতে লাগলাম তার পিছু পিছু। বৃদ্ধার কোমর অনেক দৃঢ়, দৃঢ়তর তার উরুর গঠন এবং তার গাদি দুটিও খুব পুস্ট। আর একবার আমার দিকে ফিরে তাকালে দেখতে পেলাম তার স্তুন দুটোও বয়সের ভারে বিন্দুমাত্র টলেনি এবং তার ত্বক শুধু কুচকানো একটু, ঝলসানো তামার আবরণ যেনো, দৃপ্ত ভঙ্গিতে হাঁটছে আর আমি পিছু পিছু তার এই দৃপ্ত ভঙি এই ফাঁকা মাঠে সবুজ ফলানোর পুস্ট লাউডগাগুলোর প্রতিধববনি। মনে হলো সূর্যটা বিকেলের গা থেকে সন্ধ্যার গায়ে নিজেকে আরো পশ্চিমে এলিয়ে দিয়েছে। মহিলাটি উত্তর পশ্চিমে হেঁটে চলেছে যেদিকে সূর্য একসময় না একসময় ক্লান্ত লাল হয়ে পড়ে অনিচ্ছা সত্তেও, একসময় মনে হলো আওে আমিতো ফের পশ্চিম দিকেই হাটছি, যেদিক থেকে ছুটে এসেছিলাম। সূর্য পূর্বদিকেই উঠে, আর আমি, আর কিশোর দুটি পূর্বদিকেই ছুটেছিলাম কিন্তু তখন আমরা জানতাম কেন ছুটছি। এবং এখন জানি না সূর্য কেন পশ্চিমে ছুটে যায়, পূর্বদিকে ছুটে যায় না, আর আমিও ভাবি না এখন এই মহিলার পিছু পিছু কেন পশ্চিম দিকে হাঁটছি, শুধু কোন তাড়া নেই টিলাটি যাবার পথেই পড়বে, মহিলাটি কি গুহায় যার সাথে আমার এবার দেখা হয়েছিলো এবং যে আমার দিকে কোন ভ্র“ক্ষপই করেনি এবং তার কুকুর ও সিংহটি নিয়েই ব্যস্ত ও মগ্ন ছিলো, টিলাটি কি নিভে গেছে চিরদিনের জন্য? আমার মধ্যেও কেন কে জানে কোন ভাবনা অবশিষ্ট নেই! এখন মৃদু হাসছি আর পিছু পিছু হাটছি বৃদ্ধার, যেদিকে আমার চেয়ে অনেক, অনেক এগিয়ে গেছে সূর্যটা। এরপর অন্ধকারের শুরু হবে। আমি কি অন্ধকারের আবির্ভাব দেখার সুযোগ পাবো এভাবে হাঁটতে থাকলে?
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×