somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হেফাজতের সরল সমীকরণ

২৮ শে জুন, ২০১৩ রাত ৯:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পাঁচই মের ঢাকা অবরোধের পর শাপলা চত্বরে জমায়েত হেফাজতকর্মীরা যখন রাতের অন্ধকারে অভাবিতভাবে বিতাড়িত হয়, তখন তারা এর পক্ষে নানা সমীকরণনির্ভর ব্যাখ্যা দাঁড় করাতে থাকে। এর কোনোটা ইতিবাচক, কোনোটা বা নেতিবাচক। তবে ইতিহাস ও বাস্তবতার নিরিখে যদি এর বিশ্লেষণ হত, তাহলে কল্পনার ফানুসে ভর করে থাকতে হত না, বরং বাস্তবতার কঠিন ও এবড়ো-খেবড়ো জমিনে পা রাখার সুযোগ তৈরি হত। আর এ থেকেই সামনে এগিয়ে চলার পথ খুঁজে পতে তারা। কিন্তু অবাস্তবতার ঘেরাটোপে তারা যেভাবে আটকা পড়েছে, এর থেকে নিষ্কৃতির সত্যিই কোনো উপায় নেই। সে উপায় তৈরিও হবে না, মনে হয়।

তাদের প্রথম সমীকরণ হল, হেফাজতের প্রথম কর্মসূচি তথা লংমার্চ হল বদর যুদ্ধের সমতুল্য। এ যুদ্ধে ইসলামের প্রথম যুগের মানুষজন বিজয়ী হয়েছিলেন। হেফাজতের দ্বিতীয় কর্মসূচি ঢাকা অবরোধ হল অহুদ যুদ্ধের সমতুল্য। সে সময়ে সাহাবিরা এ যুদ্ধে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। এবারে, হেফাজতের দ্বিতীয় কর্মসূচি ঢাকা অবরোধের পর, শাপলা চত্বরের জমায়েতেও হেফাজত বিপর্যস্ত হয়ে পড়ে। সেই অনুসারেই সহজ আশাবাদী কোনো কোনো আলেম বলতে থাকেন, সামনেই অপেক্ষা করছে ফতহে-মক্কা তথা মক্কা-বিজয়! কিন্তু পাল্টা যখন তাদের বলে দেওয়া হল যে, বদর ও অহুদের পর অনেক অনেক চড়াই-উৎরাই পার হওয়ার পরই কিন্তু ইসলামের ইতিহাসে মক্কা-বিজয় আসে। এর জবাবে পাল্টা কিছু বলেন নি তারা। কিন্তু তাদের সন্দেহের তীরে বিদ্ধ হতে হল অযথা এবং এ সন্দেহ এখনো কাটে নি।

তাদের দ্বিতীয় সমীকরণ হল, হেফাজতের জিহাদি কাফেলা বালাকোটের শহিদদের সঙ্গে তুল্য। তাই কেউ কেউ সমানে আউড়ে যাচ্ছেন, ‘বালাকোট থেকে শাপলা চত্বর’ বা ‘বালাকোট থেকে মতিঝিল’ শীর্ষক নানা মুখরোচক ও কল্পনাপ্রদায়ক বাক্যবন্ধ্য। উর্বর এবং তরল চিন্তায় এগুলো বেশ মজাদার, এতে কোনোই সন্দেহ নেই। কিন্তু যারা বালাকোটের সঙ্গে এর তুলনা করছেন, তারা কখনো বালাকোটের জিহাদের আদ্যোপান্ত সুনিবিড় পাঠ নিয়েছেন বলে মনে হয় না।
বালাকোটের মর্মান্তিক ঘটনা ঘটে ৬ই মে, হেফাজত শাপলা চত্বর থেকে অত্যন্ত অমানবিকভাবে বিতাড়িত হয় একই তারিখে। বালাকোটের নেতা ছিলেন সৈয়দ আহমদ বেরলবি, আর এবারের নেতা হলেন আহমদ শফি। অর্থাৎ দু-জনই আহমদ। কাকতালীয় এই মিলের কারণে মনে রোমাঞ্চ জাগে, জাগতেই পারে। কিন্তু এই রোমাঞ্চ হেফাজতকে কখনোই হেফাজতের নিশ্চয়তা দেবে না। হেফাজতের নিশ্চয়তা তৈরি হবে বাস্তবতার জমিনকে নির্মোহ ভাবে পাঠের মাধ্যমে এবং তিক্ত হলেও সত্যকে নির্দ্ধিধায় মেনে নেওয়ার মাধ্যমে। কিন্তু সে মানসিকতা ও প্রস্তুতি কি হেফাজতের নেতা-কর্মী-সমর্থকদের আছে বা কখনো তেরি হবে?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×