somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উল্টে গেল মুরসির কুরসি তথা মসনদ

০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বিগত বছরগুলোতে আরববিশ্বে যা ঘটছে, তা অভাবনীয়। তিউনিসিয়ার গণবিপ্লবের রেশ ধরে অনেক ক্ষমতার খুটিই নড়ে উঠেছিল, কোনো কোনো দেশে এখনো কম্পন চলছে। এরই মাঝে কিছু পরিবর্তন, কোথাও কোথাও নির্বাচন সম্পন্ন হওয়ার পর মনে হচ্ছিল দেশগুলো স্থিতিশীলতার দিকে এগিয়ে যাবে। এদেশগুলোর মাঝে মিশরের অবস্থান সবার শীর্ষে। কারণ, দেশটি নানা মহাদেশীয় আদান-প্রদানের সংযোগস্থল। দীর্ঘদিন অগণতান্ত্রিক পথে চলার পর নির্বাচনের মাধ্যমে, গণতান্ত্রিক পদ্ধতিতেই মুরসির ক্ষমতায় যাওয়া। কিন্তু বছর না ঘুরতেই তার চেয়ারটি নড়ে ওঠে। তিনি এখন ক্ষমতাচ্যূত। কিন্তু কেন?

ক) দীর্ঘ স্বৈরশাসনের পর মিশরবাসীর প্রত্যাশা উত্তুঙ্গে। তাই এক বছরেই প্রাপ্তির ঝুলিতে কিছু দেখতে না পেয়ে উল্টে বসে।
খ) স্বৈরশাসনের আমলে রাজপথে নামলে নানা নিপীড়নের মুখোমুখি হতে হত। এখন তা নেই। তাই অতি-প্রত্যাশা জনিত ক্ষোভ নিয়েও যে কোনো অন্দোলন দানা বাধতে পারে।
গ) দীর্ঘ স্বৈরশাসনের সময়ে মুবারকপন্থী একটি সুবিধাবাদী গ্রুপের জন্ম হয়েছে, পরিবর্তনে তাদের স্বার্থ ক্ষুণœ হবে, এটাই স্বভাববিক। তাদের কায়েমি স্বার্থকে দ্রুত ফিরে পেতে এই সংগঠন ও সমাবেশ।
ঘ) মুবারকের সময়টা ছিল ছায়া-সেনা শাসন। মুরসি এসে এর রেশ টানেন। এতে সেনাবাহিনীও তার প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠে।
ঙ) ইসলামবিরোধী বৈশ্বিক মানসিকতা এবং সতর্ক ইজরাইলও এখানে সুযোগের সদ্ব্যবহার করেছে।
চ) ক্ষমতায় বসার পর তড়িগড়ি করে যে সংবিধান হয়, তাতে ইসলামি ধারাগুলো সরাসরি না রাখলেও হত। এগুলো রাখার কারণে ইসলামবিরোধী বা ধর্মনিরপেক্ষ শিবিরের মাঝে অবিশ্বাসের জন্ম হয়।
ছ) ক্ষমতায় বসার পর ব্রাদারহুডের আচরণও অনেকটা কর্তৃত্বপরায়ণ হয়ে ওঠে। তারা কর্তৃত্বপরায়ণ না হয়ে পর্যবেক্ষকের ভূমিকা নিলেই ভাল হত।
জ) মুরসির ক্ষমতাগ্রহণের পরও কপ্টিক খ্রিস্টানদের সঙ্গে ব্রাদারহুডের নেতারা পারস্পরিক আদান-প্রদানের একটি দরোজা খোলা রাখতে পারতেন। কারণ, সংখ্যালঘুদের মনে সব-সময়ই একটি অবিশ্বাস ও আতঙ্ক কাজ করে। সে আতঙ্ক ও অবিশ্বাসকে তারা নিরাপত্তা ও বিশ্বাসে পরিণত করতে পারেন নি।
ঝ) মুবারকের হঠাৎ পতনের পর ক্ষমতার জন্য ব্রাদারহুডের কোনো পূর্ব প্রস্তুতি ছিল না। মুবারকবিরোধী আন্দোলনের সময়ে প্রেসিডেন্ট হিসাবে আল-বারাদেয়ির নাম প্রস্তাব করার কারণও এখানে নিহিত। আর তাছাড়া তখন ব্রাদারহুডের বাইরে ‘ফ্রিডম এন্ড জাস্টিস’ নামে নতুন একটি দল বা কোয়ালিশন করা হয়েছিল। মুরসির বিজয়ের পরও কোয়ালিশনটি সমুন্বত ও সক্রিয় রাখার দরকার ছিল। কিন্তু তা হয় নি।
ঞ) ধর্মীয় গ্রুপ সালাফিরাও মুরসির শাসনের প্রতি সন্তুষ্ট ছিল না এবং আরো কড়া ও গোঁড়া ধর্মীয় অনুশাসনের জন্য চাপ দিচ্ছিল।

যে-কোনো ভাবেই হোক, যে-কোনো কারণেই হোক, মুরসির অপসারণ বা বরখাস্তকরণ এখন সম্পন্ন। কিন্তু এটাই কি তাহলে ব্রাদারহুডের শেষ সময়? দেশের ভেতরের এবং বাইরের শক্তিগুলো যদি ব্রাদারহুডকেই তাদের জন্য একমাত্র ও বড় হুমকি মনে করে থাকে, তাহলে ব্রাদারহুডের কপালে খারাপি আছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ব্রাদারহুডসহ ইসলামপন্থী লোক ও দলগুলোর কী করার আছে এখন? সংবিধান যেহেতু স্থগিত করা হয়েছে, তাই যে-কারো ভাগ্যে যে-কিছুই ঘটতে পারে! কিন্তু ব্রাদারহুড নিজে যদি সহিংসতার আশ্রয় না নেয়, তাহলে তাদের আবারও সুদিন আসতে পারে। তবে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক শক্তিগুলো যদি এখানে আলজেরিয়ার মতো কোনো রক্তাক্ত খেলা খেলতে চায়, তাহলে তা ভিন্ন কথা। তখন মিশরকে, ব্রাদারহুডসহ ধর্মপন্থী লোক ও দলগুলোকে একটু বেশিই মাশুল দিতে হবে। দেখা যাক কী হয়? তবে ব্রাদারহুডকে কোনোভাবেই নিশ্চহ্ন করা যাবে না। কারণ, এর আদর্শিক সূতিকাগার হল আল-আজহার বিশ্ববিদ্যালয়, যার শেকড় ছড়িয়ে আছে মিশরসহ আরববিশ্বের সর্বত্র। শাখা-প্রশাখা ও ডালপালা বিস্তারের পরেও তাদের মুক্তির পথটুকু স্বাভাবিক পন্থায় ও উপায়ে তাদেরকেই বের করতে হবে। অস্বাভাবিক ও চরম কোনো উপায়ে নয়। আমাদের কামনা হল, জনতার জয় হোক, গণতন্ত্রের জয় হোক। আমিন।
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×