somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

স্বর যন্ত্র
নিশ্চয় বিভক্তি ভেঙ্গে বিশ্বাসের বিন্যাস দেশপ্রেম কে বিন্যস্ত করবে নগরের আনাচে কানাচে।গুমোট বাতাসে শীতের ক্লান্তি বসন্তের জানান দেবেই।

এটাই জীবন, আহা, এটাই কি জীবন?

০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রায়শ তোমার দমহারা স্বপ্নগুলো কেন রোদ মাখে শ্যাওলা জমা ছাদের কোনে, অকারণে কেন চোখ বুজে আসে হাতে হাত রেখে অন্তরিত হওয়া অভিমানে।বিছছুরিত ঘ্রীনার প্রবাহ মাঝ দুপুরের সারাটা মাঠ জুড়ে বাতাসের অসংযত ঘূর্ণিস্রোতে অল্প অল্প শব্দ ছুড়ে নির্ভরতার বুকে পাতা কানে কেন মন ভাঙ্গনের গল্প শোনায়।জানিনা আর কত তুমি বাঁক নেবে এই জীবনের ফাক গলে গলির শেষে সকাল সন্ধ্যা বিকেল বেলায়?প্রভাতের হাত ধরে কত আর বিভ্রান্তির বোধ নিস্প্রভ করে কল্পনায় উত্তরনের স্বাদ বিষণ্ণ করে দেবে তোমার হাসি কান্নায় দ্রবীভূত চোখের অগুন্তি অনলবাস?পাখির পালকের আলতো সুখে কোমলতার কি এমন মায়ার বিভ্রাট,যার জন্য ইচ্ছেরা সব হৃদয়ে সুরক্ষার পরদা ছিঁড়ে এপার অপার ছুটে চলে? তন্ময় হয়ে শুধু ভাবি চোখ জুড়ানো বাষ্পীয় সুখে তাকে নিয়ে যত কথা হয়, নির্জনে আর নিরালায়,তারপরও কেন সুখ বলে যায়,তোমার হাতেই আমার যত গল্প থেকে যায়?এখনও নির্বোধের মতো এদিক ওদিক চেয়ে ভাবি অবাধ্য প্যাপিরাসের বুক ভারি করা চিঠির ভাষায় লেখা অপ্রাপ্তির গল্পগুচ্ছ দিনশেষে কেন আমার আমার চোখের পাতায় ঘুমের ব্যারিকেড ভেঙ্গে দেয় ব্যুৎপন্ন ভঙ্গিমায়?ক্লান্তির তাপদাহে মাঝরাতে কেন সমরেশের জট ছেড়ে কমিকস কল্পনায় এ মন ডুবে যায়?লিগি নদীর জলপ্রবাহ যদি আজ সংশয়ের প্রাচুর্যতায় ঘনীভূত হয়ে মরূদ্যানে কুয়াশার রুপ খুজে পায়,জলোচ্ছ্বাসের সে উপত্যকায় কেন ষোড়শীর নুপুরের রিনিঝিনি শব্দ ছাড়াই এলোমেলো ছন্দের গান বেঁধে যায় মন থেকে মনান্তরে?এখনও প্রশ্ন করিনি ঘুম পিয়াসী মন কেন ঘাস বালিসের পরতে কুয়াসার বান খুজে পায় বিষাদের ঢেউ খেলায়?তুমি চোখ মেলো,চেয়ে দেখো এ পাড়াতে আজকাল অভিমানী জোনাকিরা কেন দল বেঁধে ঘুম পাড়ানি সুখে মেঘ তাড়িয়ে ঘরে ফিরে যায়?শহর জুড়ে পড়ে আছে অনভ্যস্থ শুন্যতার যুগ,তবু কেন হলকা বাতাসে তাতানো মোমের আলোয় নিবু নিবু করে হৃদয়ের শেষ ভাবনাগুলো, পৌনঃপুনিকতায় পরিবর্ধন করে শব্দ দ্বন্দ্ব আর কক্ষচ্যুত মধ্যরাতে প্রশ্নের মিছিল?নিলাশার মেঘ আজ তার হৃদয়ের রং হারিয়ে অনন্তের পথে স্বপ্নের ফেরারী শেষ ট্রেন ,তাই বুঝি শুষির যন্ত্রের বাদনে তিগ্মতার সূক্ষ্ম সুখ নিমেষেই চুরি করে কক্ষচ্যুত মধ্য রাতের লক্ষ কোটি উল্কাপাতে অপ্রাপ্তির ফসিল?ভোরের অনেক আগেই কেন মেঘ বালকের ঘুম ভেঙ্গেছে, আজ অবধি এ রহস্য সংশয়ের ঘেরাটোপে আবদ্ধ।তুমি কি বলতে পারো স্মৃতির পথে এখনও কোনও শিউলি ফুলেরা দল বেঁধে স্বপ্ন জোড়ে,শিশির সিক্ত সুবাস দিয়ে যায় রোদ পালানোর অনেক আগে।প্রতিবাদের মন্ত্র ভেঙ্গে ভালবাসার প্রলেপ মেখে শ্রাবণ বসন্তের বোধ ভুলে চয়নিকা ক্যাফের পুরনো টেবিল জুড়ে একরাশ জলছবির আসা যাওয়া, মন ছুয়ে দেখ এখনও সেই পুরনো রঙের মাখামাখি,এখনও কত রং রেনুর সময় ভেঙ্গে চুরমার করা আস্ফালন।হয়তো ওখানেই থেমে গেছে জোসনার দুঃসময়,দু চোখের তীক্ণ্সতায় প্রতিশ্রুতির সম্প্রদান,মোহগ্রস্থতার উন্মাদনা,ছক কেটে পৃথিবীর সব সুখ বিসর্জন।এটাই জীবন, আহা, এটাই কি জীবন?
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সব হারিয়েও বেঁচে থাকা: একজন রোকসানা রুমার নিঃসঙ্গ গল্প

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ০৭ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬


জীবন আসলে বড় অদ্ভুত এক গোলকধাঁধা। আমরা ভাবি মেধা, ডিগ্রি আর সাফল্য দিয়ে পুরো জীবনটা সাজিয়ে ফেলা যাবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস মানুষকে কোথায় এনে দাঁড় করায়, তা কেউ জানে... ...বাকিটুকু পড়ুন

মিটারে টাকা ভরতে গিয়ে এ কি হলো আমার সাথে। না পড়লে চরম মিস।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১২

বিদুৎ মিটার, দুই প্রকার। এক হচ্ছে প্রিপেইড আরেকটি পোস্ট পেইড। আমার কাছে পোস্ট পেইড ভালো লাগে। কারন এখানে বিলের কপি দিয়ে যায়। ও বিলের কপি নিয়ে ব্যাংকে গিয়ে জমা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

×