* যাবো না নদীর কাছে কখনো কোনদিন
যদি না নদী স্বেচ্ছায়
আসে তার জল অঞ্জলি নিয়ে
পেরিয়ে যায় যাক চলমান ফাগুন-চৈত্রের অগুনে পুড়ে যাবে যাক জীবনের সবুজ
নদীর লাবণ্য মাখতে যাবো না কাছে
হাত পেতে নেবো না নদীর প্রসাদ ।
সব নদী বয়ে চলে সাগর অভিমুখে
সাগরের কি আর জলে অভাব ?
আমি খুঁজি এক উল্টোবহা নদী-যে নিজেই ছুটে আসবে তৃষ্ণার্তর কাছে
ভেজাবে ডোবাবে সৌম্যসুন্দর সুশীতল জলে
উদ্দীষ্ট তৃষ্ণার্তকে দিবে তার অস্তিত্ব উপহার ।
না পাই যদি এরূপ কোন নদী কোনদিন
অস্নাত-ই থেকে যাবো আমরণ ।*
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




