*যেখানে নিত্য-লীলায় মত্ত থাকো বিমূর্ত বিলাসে
অপার উল্লাসে ফোঁটে আনন্দ কুসুম,
সুখের ফুলঝুরি ছোটে অশেষ উৎসাহে
বসন্ত বাতাস বয় বার মাস
ছুটে যাব সেখানে একদিন দখিনা বাতাস হয়ে
জানালার পাশে এলোকেশে বসে রবে যেদিন-
আনমনে একা বিমুগ্ধ বিস্ময়ে করবে স্মৃতি রোমন্থন ।
নিঃসৃত প্রশ্বাস প্রবাহে আমার
উড়ুঁ উড়ূঁ উড়বে চূর্ণ কুন্তল শোভিত গৌরবে,
সুষম সোহাগের পরশ বুলাবো পেলব শরীরে
শুষে নেব নাকের ডগায় ফুঁটে উঠা স্বেদ মঞ্জরী
অধরোষ্ঠের কোণে এঁকে দেব মোহন চুম্বন এক,
তবুও যদি না পারো চিনতে পরিত্যক্ত অতীতকে
খোলে না বিগত দিনের স্মৃতির দুয়ার-
দেখাব বক্ষাবরণ খুলে
বুকের বামার্ধে আমার...
অমর স্মৃতিস্বাক্ষর তোমার দংশন দাগ ।*** **********
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




