যত বিষ জমে আছে তোমার জীবনে
তা সব-ই শুষে নেবো অথৈ উল্লাসে
নীলকন্ঠ হয়ে র'ব বাকীটা জীবন-
কল্যাণী তোমার কৌলিক কল্যাণে ।
আন্তরিক চোখে তাকালেই দেখবে
চাতকতৃষা বুকে নিয়ে নবীন কবি
একান্তেই চেয়ে আছি তোমার মুখ পানে ।
জমাট যাতনা গলে গলে হবে জল
অচল জীবন সচল হবে পুনর্বার
চলো চলি এক সাথে ফাগুনের পথে
অমৃত আগুনে পোড়াই বাসন্তি বৈভব
দ্বৈত উদ্যোগে গেয়ে যাই জীবনের গান
অর্জিত সুখ সবই দেব তোমাকে উপহার ।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




