নীলপাখি নিরন্তর ঠোকর মারে বুকের ভিতর
লালপাখি গান গায় দুর-দুরান্তরে
আশাপাখি পুষে রাখছি অদ্যাবদি
বুনেছি স্বপ্নের বীজ মনের জমিনে।
কেউ কখনো চায় না পিছন ফিরে-
যে যার পথে চালায় সখের ঘোড়া
খোঁড়া'র পায়ে কন্টক নিবাস গড়ে
মজাপুকুর মন মজে যাচ্ছে ক্রমান্বয়ে
শাপলা শালুক ফুঁটবে কি কোনকালে ?
সময়ের ঘোড়া ছুটে চলে পশ্চিম দিগন্তে
উত্তরে-দক্ষিনে সম্মুখে-পিছনে কেউ ডাকে না কাছে
অসময়ে অসঙ্গত সুখের সোহাগ পেলে
বৃদ্ধ বৃক্ষ ভরবে কি আর পত্র পল্লবে ।
জীবনজুয়ায় সবাই যায় না হেরে
কেউ না কেউ তো ছক্কা পাঞ্জা মারে ।
আমার কপাল অকাল জ্বালায় জ্বলে
জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে চলছে কপাল
অন্তবিহীন অস্তপাড়ে-অজ্ঞাতসারে ।* * * * *
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





