ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানিগুলোর ১ হাজার ৪৯১ পরিচালকের কাছে ২ শতাংশের কম শেয়ার রয়েছে।
এদের মধ্যে ১ হাজার ৯২ জন পরিচালকের শেয়ার ১ শতাংশের কম।
উদ্যোক্তা ও পরিচালকদের কাছে সম্মিলিতভাবে কোম্পানির ৩০ শতাংশের কম শেয়ার থাকা কোম্পানির সংখ্যা ৩৮টি।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে উদ্যোক্তা, পরিচালকদের শেয়ার ধারণ সংক্রান্ত হালনাগাদ তালিকা প্রকাশ করা হয়েছে।
তালিকায় থাকা এই ১ হাজার ৪৯১ জন পরিচালককে ছয় মাসের মধ্যে পুঁজিবাজার থেকে শেয়ার কিনে শেয়ারের হার ২ শতাংশ করতে হবে।
আর এই সময়ের মধ্যেই ৩৮টি কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের শেয়ার সম্মিলিতভাবে ৩০ শতাংশে ওঠাতে শেয়ার কিনতে হবে।
গত ২২ নভেম্বর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) জারি করা এক নির্দেশনায় বলা হয়, কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের সম্মিলিতভাবে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ শেয়ার থাকতে হবে।
এ ছাড়া পরিচালকদের আলাদাভাবে ন্যুনতম ২ শতাংশ শেয়ার না থাকলে তিনি পরিচালক পদ হারাবেন এবং যার কাছে ৫ শতাংশ শেয়ার আছে তিনি পরবতী বার্ষিক সভায় পরিচালক মনোনীত হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



