আমার আপার লেখা কবিতা আপনাদের জন্য উৎসর্গ করলাম।
পড়েন ও মন্তব্য করবেন। আর ভাল থাকবেন।
একাকী চাঁদটা কাঁদছিল
সাবিনা ইয়াছমিন
চাঁদটা মন খারাপ করে দাঁড়িয়েছিল রাজউক ভবনের ওপরে।
তারারা ছেড়ে গ্যাছে দূ---রে তাই ওর মন খারাপ।
মেঘেরা ভেসে গ্যাছে শুন্যান্তরে তাই ওর মন খারাপ।
আমি যখন রাজউক ভবনের নীচে গিয়ে থামলাম-
রোজকার অভ্যেসে ঘড়ির কাঁটা দেখতে গিয়েই দেখি
স্তব্দ হয়ে থাকা নিশ্চুপ চাঁদটাকে,
মেঘ মেঘ বিষন্নতা ওকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে,
ছায়া ছায়া মৌনতা ওকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে,
আর অদ্ভুত নিঃস্তব্দ দুটো চোখে জমা হচ্ছে,
বিষন্নতার বিন্দু বিন্দু বারি।
পৃথিবীর পরিপার্শ্বকে আমি ভুলে গেলাম নিমিষে
পিছনে ঘাড় হেলিয়ে তাকিয়ে রইলাম
টলমল চন্দ্রচোখ থেকে অশ্র“পাতের অপোয় ।
আমি তাকিয়েই রইলাম টুপটুপ করে ঝরে পড়বার মুহুর্ত পর্যন্ত
আর তাকিয়েই রইলাম অশ্র“কণা আমার মুখে নেমে আসা পর্যন্ত
আর আমি তাকিয়েই রইলাম
চাঁদটির কান্নার স্রোতে আমার চোখ,
আমার গাল আর আমার চিবুক ভেসে যাওয়ার মুহুর্ত পর্যন্ত ॥

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



