somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজন ;তোমার কাছে ক্ষমা প্রার্থী

১৩ ই জুলাই, ২০১৫ রাত ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুয়েছিলাম বিছানায়। হাতে ট্যাব। টাইম পাস বৈ কিছু করার নেই। এমন সময় মনে পড়ল রাজনের কথা। আমি জানতাম কাহিনীটা কতটুকু নিষ্ঠুরতার পরিচয় দেয়। তাই ইউ টিউবে সার্চ করলাম "রাজন হত্যাকান্ড" দিয়ে। ১১:১৪ মিনিটের ভিডিও দেখে চোখে পানি আপনা আপনিই পড়েছে। আমি ভিডিওটা দেখে আজ কাদছি কিন্তু যারা সরাসরি দেখেছে তারা হো হো করে হাসছিল এই মাহে রমজানে। সেলুকাস!!! কি পর্যায়ে গেলে মানুষ এত নিষ্ঠুর হতে পারে আমার জানা নেই।
.
১৩ বছর বয়স। নাম রাজন। জন্ম আমাদের সিলেটে। বাবা একজন কার চালক। রাজন সবজি বেচত। চোরের অপরাধে তাকে ধরে নিয়ে লাঠি দিয়ে আঘাত করা হয়। পায়ের গোড়ালি,কাধ কোনো কিছুই বাদ যায় নি।বাদ যায়নি তার গোপ্তাঙ্গ। হাতের কবজি দিয়ে ঝরছিল রক্ত। তাতেও ক্ষান্ত হয় নি লোকগুলো। ছেলেটা এক পর্যায়ে পুলিশের কাছে তাকে দিতে বললে দৈত্যের মত হো হো করে হেসে ওঠে পাষাণ লোকগুলো,বলে, আমি ডিবি পুলিশ। হায়রে! মানতে পারতাম যদি কোনো যুবককে এভাবে মারত,কিন্তু তারা হত্যা করেছে নিষ্পাপ শিশুদের। আর এখন না রমজান মাস??? কিন্তু আমাদের আল্লাহ তো শিশু হত্যা নিষিদ্ধ আর হত্যাকারীকে জাহান্নামী বলে আখ্যায়িত করেছেন। তাহলে কেন এই পবিত্র মাসে এমন কাজ করল। সেলুকাস!!! মার খেয়ে খেয়ে ছেলেটা দাড়াতে পারছিল না। সে বলছিল পানি খাবে। সে বলেছে, "ভাই গলা হুকাই গেসে"। তখন পাশে দাঁড়ানো দৈত্যখ্যাত মানুষগুলো বলছিল তকে পানি না, টাইগার খাওয়াইমু। ছেলেটা তখন বলছিল,না ভাই,খালি পানি খাইতাম। তখন যে লোকটা তাকে বেতাঘাত করছিল সে বলল,তরে টাইগার না বেয়ার খাওয়াইমু। পাশের এক লোক বলল,নাহ, পানি খাইতে হলে আগে ঘাম খা। ছি:ছি:!!! আর কত নিষ্ঠুর হতে পারে মানুষ আমার জানা নেই। তাদের কথায় রাজন ঘাম খেয়েছিল। কিন্তু সে মৃত্যুর আগে পায় নি এক ফোটা পানি। ১৯৭১ এর রাজাকারদের স্টাইলে হত্যা করা হয়েছে রাজনকে। যে দেশে রাজাকার হত্যার বিচার হয় সে দেশে রাজাকারের অনুসারীদের বাচার অধিকার নেই। তাদের ফাসি হওয়া উচিত। এবং বাংলাদেশ থেকে চিরতরে দূর হোক শিশুকে আঘাত করা। নাহলে আমরা কখনোই দেখবনা সোনার বাংলাকে। রাজনের বাবা মাকে সান্তনা দেয়ার ক্ষমাতে আমার নেই। কারওই নেই। তারা কখনো ক্ষমা করবে না আমাদের। ভাবছিলাম লিখব না। কিন্তু ভিডিওটা দেখে আমার রক্ত গরম হয়ে গেছে। আপনাদের দেখা অনুরোধ করছি। তাহলে আপনি বুঝতে পারবেন আপনি কত সুখে আছেন। ভিডিও দেখে ইচ্ছে করছিল লোকটাকে হত্যা করার। কিন্তু সেটা করার সামর্থ্য আমার নেই। কিন্তু তার যেন ফাসি হয় এই আবেদন জানাচ্ছি। সবাইকে ভিডিওটা দেখার অনুরোধ করছি।
.
১৯৭১ এ আমরা স্বাধীন হয়েছি। এই দেখে কেন এই রকম অন্যায় চলবে?? আর না সময় এসেছে বদলানোর। অনেকে পরশ্ন করবে, আমার এত মাথা ব্যাথা কেন? অন্যায় যে করে এবং অন্যায় যে সহে দুজনই সমান অপরাধী। তাই আমার এত মাথাব্যথা। আর যেন এরকম ঘটনা না ঘটে তাই আমাদের সোচ্চার হতে হবে। নাহলে রাজনের পিতামাতার মত আরো মানুষের অভিশাপগ্রস্ত হয়ে তলিয়ে যেতে থাকবে এই দেশ। না, আর নয় সময় এসেছে বদলানোর।
‪#‎WeDemadJusticeforRajon
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৫ রাত ১০:০৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×