যেহেতু এটা মেল ভার্সন এখানে অনেক কিছুই ট্রিকি আর সর্টকাট। তবে তাতে স্বাদ
একটুও কমবে না।
যা যা লাগবে
১। চাল পোলাও বা বাসমতি আমি এখানে বাসমতি চাল নিছি দেড় পট। পট চিনেন তো আমাদের মা খালারা কনডেন্সড মিল্কের খালি কৌটাকে চাল মাপার পরিমাপক হিসাবে নিয়েছিল আ্মরাও নিচ্ছি।

২। এ্কটা বড় গাজর কুচি। আপনি গ্রেটার ব্যবহার করতে পারেন ্নমুনা।

৩। পেয়াজ কলি কুচি। পেয়াজ কলির আগাটা ব্যবহার করা হয় গোড়াটাও ফেলবেন না এরা হলো অতি যুবক পেয়াজ। এরা আরো ্স্বাস্থ্যকর।


৪।পেয়াজ কাচামরিচ। পরিমান ছবি দেখেই ্বুঝবেন।

৫।৩টি ডিম কুচি। ডিম যদি ঝুরা করেন চামচ দিয়ে নেড়েচেড়ে তবে কম দেখাবে আর ফ্রায়েড রাইসের লুক আসবেনা। তাই ডিম ফেটে তাওয়ায় ছড়িয়ে তা ভাজ করে ছুরি দিয়ে কাটু্ন। খুব সহজ। নমুনা।


৬। আধ চা চামচ টেস্টিং সল্ট। যেকোনো দোকানেই পাওয়া যায় । দামেও সস্তা।
৭। এক টেবিল চামচ সয়া সস। সব জায়গায়ই পাওয়া যায়।
৮। আধ চা চামচ গোল মরিচ গুড়া। করতে না পারলে কি্নতে পাওয়া যায়।
পদ্ধতিঃ
১। পোলাও ভাতের মত পানি দিয়ে সিদ্ধ করে পানি ফেলে দিন এভাবে কিছুক্ষণ রেখে দিন । বড় চামচের নিচেয় অংশ দিয়ে নেড়ে দিতে ভুলবেন না জট লেগে যাবে।

২।চুলায় দুই টেবিল চামচ তেল দিন। ্মাঝারি আচে তাতে অতি যুবক পেয়াজ ,পেয়াজ ও কাচা মরিচ দিন দু মিনিট নাড়ূন।

৩। এবার সিদ্ধ পোলাওর চাল লবন , ডিম কুচি ,তি্ন টেবিল চামচ পেয়াজ কলি, তিন টেবিল চামচ গাজর কুচি্, পেয়াজ কুচি দিয়ে দিন। কোন এডেড কালার ছাড়া দেখুন প্রাৃতিক কমলা সবুজ হলুদ আর সাদার অসাধারণ কম্বিনেশন। আচ কমিয়ে দিন।

৫। সব এ্কসাথে নেড়েচেড়ে তাতে আধ চা চামচ টেস্টিং সল্ট আর আধ চামচ গোল মরিচ গুড়া দিয়ে দিন। আর এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিন।

৬। ভালো করে নেড়ে লবন চেখে দেখবেন। কারন লবনের স্বাদ সবার এক নয়। ঘরে ঘি থাকলে এক চা চামচ দিয়ে এক দম নিভু নিভু আচে ঢেকে দিন।
এবার দশ মিনিটের জন্য অপেক্ষা করুন। ঢাকনা খুলে দেখুন কালার ,ফ্লেভার আর অন্যবদ্য টে্সট।
উপকরণ ঘরে না থাকলে রান্না কঠিন থাকলে মামুলী ব্যাপার। ট্রাই করে দেখুন ফ্রাইড রাইস মেনিয়া না হয়ে যায়

সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




