
১.
আমি আসলে একা নই,
সত্যিটা হলো -একাকীত্বের সাথে ঘর বেঁধেছি আমি।
২.
যদি স্রষ্টা কখনো সূর্যকে পাঠায় ছুটিতে,
সেদিন জনে জনে জেনে যাবে তুমি কতটা প্রখর,
কতটা তেজস্বিনী(সূর্যের থেকেও)
হায় যা শুধু আমিই দেখেছি!
৩.
মন তো এক শূন্য দেয়াল,
পুরোনো হয়ে গেছে অনেকদিনের -
তিক্ততা আর খরায় গড়ে উঠেছে তার ভিত,
খোদাই করে দাও তোমার নাম তার গায়ে
তবু নখের আঁচড়ে ক্ষত বিক্ষত করো না আর।
৪.
সাবধানে তাকে ছুঁয়ে দেখো,
সূক্ষ্ম সুতার বুননে সারিয়ে তোলো তার ক্ষত
আর চিড়ে ফেলো না তার পাড়(তোমার অসাবধানতায়)
তার ভেজা শরীর নিংড়ে দেখো অতঃপর-
শুধু একটি পুরোনো শার্ট মনে হলে ও তোমার কাছে
সে আমার হৃদয়,আমার রক্তভেজা হৃদয়।
৫.
জেনে রাখো দাম্ভিক মেয়ে,
স্বাধীন দেশের পতাকার মত ই তুমি জাজ্বল্যমান
উড়ে চলেছো আমার হৃদয়ে!
৬.
কার বুকে কে মাথা রেখে কাঁদে?
উত্তর চাও উন্নাসিক?
জিজ্ঞেস করো ,ঐ কান্না ভেজা শার্টকে
নিরেট উত্তর পাবে,একদম সোজাসাপটা ।
( অনুবাদিত ইরাকী কবি আব্বুদ আল জাবিরির-'আলা বাব্ উল কালবু ওয়াহিদি' কবিতা অবলম্বনে)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

