
নীরা-
এখনো কি তোমার শহরের কোনো এক রাস্তার ধারে,
কাকডাকা ভোরে,
কেউ দাঁড়িয়ে থাকে তোমার অপেক্ষায়-
তুমি এই পথে আসবে বলে,
ভালোবাসার শীতলপাটি বিছিয়ে দেয় কি কোনো নব্য প্রেমিক?
তোমার ঠোঁট কি নতুন করে সেজে ওঠে -
প্রাক্তন প্রেমিকের চুম্বন ক্লেদ মুছে?
নব্য প্রেমিকের চুম্বনে কি আবারো কেঁপে ওঠে থরথর?
কারো স্পর্শে তোমার চকিত হৃদয় কি সাইমুম ঝড় তোলে এখনো?
নীরা!
হয়ত দিব্যি সুখেই আছো-
নতুন করে উন্মোচন করে চলেছে তোমাকে নব্য প্রেমিক,
আবিষ্কার করে চলেছে তোমার দেহের মানচিত্র !
আর আমি?
করে যাই বিষাক্ত স্মৃতি রোমন্থন আর গুণে চলি শয়নে স্বপনে-
কল্পিত জাগরণে,
তোমার দেহে লুক্কায়িত একটি দুটি করে উনিশটি তিল!
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৬ ভোর ৪:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


